বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে একটি কক্ষে আগুন

shahjalal-airport_4_1_1865হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগলেও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে আর্মর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মুর্শিদ জাহান জানিয়েছেন।

তিনি বলেন, “দ্বিতীয় তলার ওসি ইমিগ্রেশনের (বহির্গমন) কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। সঙ্গে সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়।”

“এতে কেউ আহত হননি এবং কোনো ধরনের কাগজপত্রও পোড়েনি।”

আরও পড়ুন