বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ছিটমহল বাসিন্দার শীতে মৃত্যু

hhhবাংলাদেশ থেকে যাওয়া ভারতীয় ছিটমহলের বাসিন্দা ঈশ্বর চন্দ্র বর্মন শীতে কাবু হয়ে মঙ্গলবার রাতে মারা গেছেন। প্রাক্তন ছিটমহল সমন্বয় কমিটির শীর্ষ নেতা দীপ্তিমান সেনগুপ্ত বুধবার এই তথ্য জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

দীপ্তিমান বলেছেন, ১ নং দহলা খাগড়ারাড়ির ঈশ্বর চন্দ্র বর্মন (৭৪)। জন্মভিটা ছেড়ে গত নভেম্বর মাসে স্থায়ী ভাবে দেশের মূল ভূখন্ডে চলে আসেন আর হলদীবাড়ি অস্থায়ি ক্যাম্পে বসবাস শুরু করেন। ঢাক ঢোল পিটিয়ে, ছবি তুলে তাদের উন্নয়নের গল্প বলা হয়, কিন্তু ঐ হতভাগ্য পরিবার গুলোর কপালে জুটেছিল ১টা তোষোক ২টা বালিশ আর ২টা কম্বল। আর ওই ঈশ্বর বাবুর ৯ জনের পরিবারেরও ঐ একই পরিমাণ জিনিস। এই প্রচণ্ড শীত, তার ওপর টিনের ঘর, তার হাত থেকে বাঁচতে অবশেষে কিছু পোয়াল কিনে এনে রাত্রিবাস করতেন, কিন্তু তাতেও শেষ রক্ষ হলো না। বুধবার ভোরে তার নিথর দেহ পরেছিল ঐ পোয়ালের (খড়ের) গাদায়। এখন দাহ করার পয়সাও নাকি জেলা প্রশাসন সরাসরি দেবেনা, যে সব লোকেরা এতদিন খবরের কাগজে, ফেসবুক-এ তাদের নিয়ে প্রচারে ব্যাস্ত ছিলেন, তারা কি আজ শ্মশান বন্ধু হবেন?

জেলা প্রশাসনের কিন্তু ৩০ কোটি খরচ হয়ে গেছে, নতুন করে বরাদ্দ না আসলে কিন্তু কারোই আর কোনো উন্নয়নের সুযোগ নেই- বলে মন্তব্য করেছেন দীপ্তিমান।

আরও পড়ুন