রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘আজ ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বড়িটি ঘিরে রাখা হয়েছে। অভিযান চলছে।’


