বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘নির্বাচন ঘোষণার পর বিএনপির ৬ হাজার নেতাকর্মী গ্রেপ্তার’

1451024369বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন- পৌর নির্বাচন ঘোষণার পর বিএনপির ৬ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। কয়েক বছরে বহুমানুষ প্রাণ হারিয়েছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এ নির্বাচনকে নিয়েছে গণতন্ত্র রক্ষার আন্দোলন। এ আন্দোলনকে সফল করতে হতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে নির্বাচনে জয়ী করতে হবে। এ জন্য ৩০ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্র পাহাড়া দিয়ে ভোট রক্ষা করতে হবে, যেন কেউ ছিনিয়ে নিতে না পারে ফলাফল।

শুক্রবার সকালে পৌরশহরের সত্যপীর ব্রিজ এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ছোট ভাই মির্জা ফয়সল আমীনের নির্বাচনী পখ সভায় এসব কথা বলেন। এ সময় বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিম, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিম, বিএনপি থেকে পদত্যাগ করা গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী, ন¤্র চৌধুরী, তারিক আদনান, সহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল আরো বলেছেন দেশে এখন কঠিন দু:সময় পার করছে। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। একটি দল কর্তৃত্ব নিয়ে ভিন্ন মত পোষন কারীদের নির্মুল করছে।

পরে ঘোষপাড়া, গোয়ালপাড়া, ফকিরপাড়া পথসভা ও গনসংযোগ করেন মির্জা ফখরুল। সারা দিনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও শহরের মোট ১৪টি স্পটে বিএনপির প্রার্থী পক্ষে গণসংযোগ ও পথ সভায় যোগ দেবেন

আরও পড়ুন