বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পাল্টাপাল্টি অভিযোগে সরগরম নির্বাচনী এলাকা

news_imgআর মাত্র কদিন পরেই পৌর নির্বাচনের ভোট। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে সরগরম নির্বাচনী এলাকাগুলো। সরকারদলীয় প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তাদের হুমকিতে কোনঠাসা বিরোধী এবং বিদ্রোহী প্রার্থীরা। আবার এর উল্টো চিত্রও রয়েছে দেশের কোনো এলাকায়। এ নিয়ে বাড়ছে উত্তেজনা।

সিরাজগঞ্জে প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীর হুমকির মুখে পড়ার অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীদের। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে ফল না মেলার কথাও বলছেন তারা। তবে আওয়ামী লীগের প্রার্থী অস্বীকার করছেন সব অভিযোগ।

কেন্দ্র থেকে বহিস্কারের ঘোষণার পরও স্বতন্ত্র প্রার্থী হিসবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা গাজী কামরুল হুদা সেলিম। তার পক্ষে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরাও। এতে কিছুটা বিপাকেই পড়েছেন আওয়ামী লীগের মূল প্রার্থী মো. রমজান আলী।

তবে ভিন্ন চিত্রও রয়েছে। শরীয়ত পুরের নড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর দাপটে দলীয় কার্যালয় খুলতে না পারার অভিযোগ আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলীর। প্রচারণা চালাতে গিয়ে তার সমর্থকরা হামলার স্বীকার হচ্ছেন বলেও জানান তিনি। তবে এসব কথা মানতে নারাজ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম।

এ দিকে সুনামগঞ্জে ছাতক ও জগন্নাথপুরে সরকার সর্মথক দুই পক্ষই নির্বাচনের মাঠে মুখোমুখি অবস্থানে থাকায় সহিংসতার আশংকা করছেন ভোটারা। এজন্য অতিরিক্ত নিরাপত্তা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

আরও পড়ুন