বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘সাত খুনে নূর হোসেনের জড়িত থাকার শক্ত তথ্য পাওয়া গেছে’

timthumb.phphjআলোচিত ৭ খুনের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সিটি কাউন্সিলর নুর হোসেনকে কোনো জিজ্ঞাসাবাদ করবে না নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

এসপি জানিয়েছেন, সাক্ষীদের আদালতে দেয়া জবানবন্দীতে খুনের ঘটনায় নূর হোসেনের জড়িত থাকার শক্ত তথ্য-প্রমাণ রয়েছে। তাই নতুন করে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় আদালতে চার্জশীট দেয়ার পর ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এনসিসির সাবেক কাউন্সিলর নূর হোসেনকে। তাকে রিমান্ডে নিয়ে ব্যপক জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে এমন দাবী ওঠে বিভিন্ন মহল থেকে।

উচ্চ আদালতে মামলার বাদী নিহত আরেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর আবেদন নিষ্পতির পর পুলিশ বলছে সব কিছুই রয়েছে তদন্ত প্রতিবেদনে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদউদ্দিন বলেন, ওই ব্যক্তির ঘটনার সময় যে রোল ছিলো সেটি কিন্তু বেশ কয়েকজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যে চলে এসেছে। এবং এতো গভীরভাবে এসেছে যার জন্য পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হয়েছে এখন এই পর্যায়ে শুধু বাদী চাওয়ার কারনে কোনো জিজ্ঞাসাবাদের প্রযোজন আছে বলে আমাদের মনে হয় না।

তবে কখনো নতুন কোন তথ্য পাওয়া গেলে নূর হোসেকে জিঞ্জাসাবাদের বিষয়টি ভেবে দেখবে তদন্তকারীরা।

এ বিষয়ে তিনি আরো বলেন, এই তদন্তে কোথাও ফাঁকা আছে বলে আমরা মনে করি না। যে কারণে এই বিচারিক প্রক্রিয়াকে বাধা দেয়া যাবে না। নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণের জন্য সব সাক্ষ্য-প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন