রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে র্যাবের অভিযান চলছে। শনিবার ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান শুরু করে।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম অভিযানের বিষয়ে জানান, র্যাব-২ এর সহযোগিতায় ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের নেতৃত্বে গ্রিন রোডের ওই হাসনপাতালে অভিযান বেলা সাড়ে এগারোটার দিকে শুরু হয়।
শনিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


