বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে: বিচারে জুতার ৫০ ঘা

RAPE-VIDEOএক স্কুলছাত্রীকে ধর্ষণ ও তা মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দেয়ার বিচার করলেন প্রভাবশালীরা। বিচারে অভিযুক্তকে ৫০ ঘা জুতা পেটা করা হয়েছে। বুধবার রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মাঝিবাড়ী এলাকায় এ বিচারে সংশ্লিষ্ট ইউপি সদস্যের দাবি এলাকায় এমন বিচারের রেওয়াজ রয়েছে।

জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের নিত্যানন্দ মজুদারের পুত্র সবুজ মজুমদার (২০) স্থানীয় কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কিছু দিন আগে ধর্ষণ করে ও ধর্ষণের দৃশ্য ভিডিও করে মোবাইলে ছড়িয়ে দেয়া। এ ঘটনায় বুধবার রাত ১০টার দিকে স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাহাদুর ও ইউপি সদস্য পংকজ কুমার মল্লিকের নেতৃত্বে সালিশ বসানো হয়। স্থানীয় মাঝিবাড়ী এলাকায় ধর্ষকের বাড়িতেই বসে বিচার বৈঠক। দায় এড়াতে সাজানো নামমাত্র এ বিচারে উপস্থিত অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তারা বলেছেন, সম্প্রতি পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে ধর্ষক সবুজ মজুমদার ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের চিত্র তার মোবাইলে ধারণ করে। পরে ধর্ষণের চিত্র মোবাইলের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেয়। বুধবার রাতে সালিশ বিচারে স্থানীয় মাতব্বরদের নির্দেশে ধর্ষককে তার চাচা গোপাল মজুমদার ৫০ ঘা জুতা পেটা করেন।

আরও পড়ুন