বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৩ কোম্পানির বিজ্ঞাপন প্রথম আলোতে প্রচারে বাধা

prothom_alo_editorপ্রথম আলো ও ডেইলি স্টারের জন্য বিজ্ঞাপন পেতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সহযোগিতা চাইলেন নিউজপেপার ওনার্স এসোশিয়েশন অব বাংলাদেশ (নওয়াব) এর প্রতিনিধি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। রোববার দুপুরে মেট্রোপলিট্রন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) মিলনায়তনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত এক সেমিনারে তিনি এ সহযোগিতা চান। এ সময় শিল্পমন্ত্রী সরাসরি কোন জবাব না দিলেও সরকারের নেতিবাচক সমালোচনা না করে সরকারের ইতিবাচক সমালোচনা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান ছিলেন শিল্পমন্ত্রী। আইসিসি’র সভাপতি মো. মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসাইন, একে আজাদ, শিল্প সচিব মোশারফ হোসেন, ডিসিসিআই এর সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

‘বাংলাদেশের শিল্পনীতি বিষয়ক আইসিসিসি’র সংলাপ’, শীর্ষক সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. সেলিম উল্লাহ।
সেমিনারে মতিউর রহমান বলেন, বিজ্ঞাপন বিতরনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টারে এ ধরনের বিজ্ঞাপন পেতে বাধার সম্মুখিন হচ্ছে। দেশে ব্যবসারত দেশি বিদেশি ৩৩টি প্রতিষ্ঠান তাদের পণ্য এ সব পত্রিকায় তাদের পণ্য প্রচার করতে পারছে না। এ সব প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন পেতে আরোপিত বাধা দূর করতে তিনি শিল্পমন্ত্রীর সহযোগিতা চান।

বিক্রি হওয়া সরকারি কারখানা ফিরিয়ে এনে সরকারি ব্যবস্থাপনায় চালু করার সমালোচনা করেন প্রথম আলো সম্পাদক। তিনি বলেন, এখন বিশ্বায়নের যুগ। বন্ধ হওয়া লোকশানি কারখানা পুনরায় চাুল করে সরকার সফল হতে পারেনি। সরকারের এটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, এটা সরকারের ব্যর্থ চেষ্টা।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এখন আর কোন বন্ধ কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে না। কেউ বন্ধ কারখানার স্থানে পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে এগিয়ে আসতে পারেন। মন্ত্রী সরকারের গঠনমূলক সমালোচনা পাশাপাশি ভাল কাজ তুলে ধরার আহবান জানান।

আরও পড়ুন