জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা।
তারা কার্যালয়ের সামনে রাখা ৬টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালায়।
এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকনুজ্জামান রোকন সমর্থিত একটি মিছিল বের হয়। একপর্যায়ে মিছিলটি আরামনগর বাজারে গেলে কিছু উচ্ছশৃঙ্খল নেতাকর্মী বিএনপির কার্যালয়ে হামলা করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার সকালে এ ঘটনার প্রতিবাদে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছ।


