বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খালেদার বাড়ি ঘেরাও মঙ্গলবার সকালে

Khaleda-house2মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের জেরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মঙ্গলবার সকালে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি বিজ্ঞপ্তিতে বলেছে, গত ২১ ডিসেম্বর, ২০১৫ তারিখে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান ও তাদের এদেশীয় দোসরদের নির্লজ্জ ধারাবাহিকতা বজায় রেখে একাত্তরের শহীদের সংখ্যা নিয়ে কদর্য্য ভাষায় মন্তব্য করে বলেছেন, “আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

খালেদা জিয়ার একাত্তরের শহীদদের ব্যাপারে এই ঔদ্ধত্যপূর্ন আচরনে একাত্তরের স্বজনহারানো পরিবারগুলো ছাড়াও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি প্রচন্ড ক্ষুব্ধ।

খালেদার এই নির্লজ্জ “ইতরামী”-র বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আগামীকাল ২৯ ডিসেম্বর সকাল ১০টা ৩০মিনিটে তার গুলশানস্থ ‘বাসভবন ঘেরা’ এর সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

এই কর্মসূচী সফল করতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মঙ্গলবার সকাল সাড়ে দশটায় গুলশান-২ এর গোলচত্বরে জমায়েত হতে বিশেষ অনুরোধ করেছে।

আরও পড়ুন