বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‌‌‌‌‌‌‘থার্টি ফার্স্টে সন্ধ্যার পর বাইরে কোনো অনুষ্ঠান নয়’

1451284548ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তার স্বার্থে থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরের বাইরে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

আসাদুজ্জামান মিয়া বলেন, ইনডোরে যে যার মতো তাদের অনুষ্ঠান ও আনন্দ করতে পারেন। কিন্তু সন্ধ্যা ছয়টার পর বাইরে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। এমনটি বড় বড় হোটেল-মোটেলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেবে।

আরও পড়ুন