বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলেজছাত্রীকে উত্যক্তের দায়ে শিক্ষকের সাজা

raped-ssকলেজছাত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্তের ঘটনায় তার শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হাসান এ জরিমানা করেন। গত সোমবার রাতে তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযুক্ত ওই কলেজ শিক্ষকের নাম মঞ্জুরুল আলম মুকুল।

এর আগে ওই কলেজছাত্রীর মা কলেজ অধ্যক্ষের কাছে প্রতিকার চেয়ে এবং তার মেয়েকে আর কলেজে না পাঠনোর সিদ্ধান্ত জানিয়ে একটি আবেদন করেন।

এ ব্যাপারে ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম জানান, কলেজের এক ছাত্রীর মা শিক্ষক মঞ্জুরুল হক মুকুলের বিরুদ্ধে যৌন হয়রানি ও মোবাইল ফোনে উত্ত্যক্তের অভিযোগ করেছেন। সেই অভিযোগপত্রে তিনি বলেছেন, তাঁর মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে না। ঘটনাটি সভাপতিকে অবহিত করা হয়। পরে ঘটনার তাৎক্ষণিক সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার তাঁকে আর্থিক জরিমানা করেন।

ডুমুরিয়া কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দৌজা বলেন, অভিযোগের সত্যতা পেয়ে কলেজ শিক্ষক মঞ্জুরুল আলম মুকুলকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তা ছাড়া ওই কলেজছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সুযোগ দেওয়াসহ সার্বিক নিরাপত্তা দেওয়া হবে বলেও তিনি জানান।

অভিযোগপত্র কলেজছাত্রীর মা বলেন, তাঁর মেয়ে ডুমুরিয়া কলেজের ব্যবসায় শিক্ষা শাখায় পড়ালেখা করে। ওই কলেজের একই শাখার শিক্ষক মো. মঞ্জুরুল আলম মুকুল তার মেয়েকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতেন। তা ছাড়া ভালো ফলাফল করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নানা রকম অশালীন কথাবার্তা বলতেন। তিনি বলেন, ‘আমার মেয়ে বিষয়টি আমাদের জানায়। কিন্তু সংখ্যলঘু হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ার কারণে আমরা এর প্রতিবাদ করতে পারিনি। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর রাতে ওই কলেজ শিক্ষক আমাদের মোবাইল নম্বরে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলেন।’

আরও পড়ুন