বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ১৮০: বিএনপি ২৪

Naukaসারাদেশে ২৩৪টির মধ্যে মাত্র একটি পৌরসভার নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া একটি পৌরসভার ১০টি কেন্দ্রের ভোট বন্ধ হওয়ায় তার ফল ঘোষণা সম্ভব হয়নি। ২৩২ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে ১৮০ পৌরসভায় বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২৪টি পৌরসভায় বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন ১৭টিতে আর বিএনপির বিদ্রোহী বিজয়ী হয়েছেন একটিতে।

এ ছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি মাত্র পৌরসভায় বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে অংশ নেওয়া বাকি ১৭ রাজনৈতিক দলের একজনও জয়ী হতে পারেননি। তবে নয়টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে  প্রতিনিধিরা এ তথ্য সংগ্রহ করেছেন।

সাতটি পৌরসভার মেয়র পদে একক প্রার্থী হিসেবে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থীরা। এ ছাড়া আরও চারটি পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী ছিল না।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ২৩৪ জন, বিএনপির ২২৩, জাতীয় পার্টির ৭৪, স্বতন্ত্র ২৮৫ জন এবং অন্যান্য দলের ১২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার ঘটনায় ইসি নরসিংদীর মাধবদী পৌরসভার সব কেন্দ্রসহ অর্ধশত কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রেখেছে। শিগগিরই এসব কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

২৩৪টি পৌরসভার মধ্যে ঢাকা বিভাগে ৬৫টি, চট্টগ্রামে ৩৭টি, খুলনায় ২৯টি, রাজশাহীতে ৫০টি, বরিশালে ১৭টি, সিলেটে ১৬টি ও রংপুরে ২০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন :

রংপুর বিভাগ :এ বিভাগের ২০টি পৌরসভার মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, ছয়টিতে বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী এক, স্বতন্ত্র দুই ও জাতীয় পার্টি একটিতে নির্বাচিত হয়েছে। এর মধ্যে_ পঞ্চগড়ে বিজয়ী বিএনপির তৌহিদুল ইসলাম (১৩৭৬৮), আওয়ামী লীগের জাকিয়া খাতুন (৬৭৯৮); ঠাকুরগাঁওয়ে বিজয়ী বিএনপির মির্জা ফয়সাল আমিন (১৫৬০৩), আওয়ামী লীগের তহমিনা আকতার মোল্লা (১০৫৪৪); ঠাকুরগাঁও পীরগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের কশিরুল আলম (৫৭৫৪), বিএনপির রাজিউর রহমান রাজু (৫১৩৬); ঠাকুরগাঁও রানীশংকৈল বিজয়ী আওয়ামী লীগের আলমগীর হোসেন (৪৮৮১), স্বতন্ত্র (জামায়াত) মোকাররম হোসেন (৩৪৯১); দিনাজপুর পৌরসভায় বিজয়ী বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম (৩৯৫৮৭), আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম (২৪৫৩৪); দিনাজপুরে ফুলবাড়িয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক (৬৪৩৩), আওয়ামী লীগের শাহজাহান আলী সরকার (৪৭৯১); দিনাজপুর বিরামপুরে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী লিয়াকত আলী সরকার (৯৭৬৩), আওয়ামী লীগের মো. আক্কাস আলী (৯০২৩); দিনাজপুরের বীরগঞ্জে বিজয়ী জামায়াত (স্বতন্ত্র) মোহাম্মদ হানিফ (৪৫০০), আওয়ামী লীগের মোশাররাফ হোসেন (৩৮৪৮); দিনাজপুরের হাকিমপুরে বিজয়ী আওয়ামী লীগের এন এ এম জামিল হোসেন চলন্ত (৮৯৯৮), বিএনপির সাখাওয়াত হোসেন শিল্পী (৪৯৫২); নীলফামারী জলঢাকায় বিজয়ী বিএনপির ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (৯৬৫৫), আওয়ামী লীগ বিদ্রোহী ইলিয়াস হোসেন (৭৫৪০); নীলফামারীর সৈয়দপুরে বিজয়ী বিএনপির আমজাদ হোসেন সরকার (২৫৯০০), আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন (১৯২০০); লালমনিরহাট পাটগ্রামে বিজয়ী আওয়ামী লীগের শমসের আলী (৭১৪৯), বিএনপির এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল (৪১২৪); লালমনিরহাট সদর পৌরসভায় বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল ইসলাম রিন্টু (১৪৪৩২), বিএনপির আবদুল হালিম (১০৩৪); রংপুর বদরগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের উত্তম কুমার সাহা (৬৯৯২), স্বতন্ত্র আজিজুল হক (৫৯৯৫); কুড়িগ্রাম উলিপুরে বিজয়ী বিএনপির তারিক আবুল আলা (৭৭৬৭), আওয়ামী লীগের বিদ্রোহী সাজাদুর রহমান তালুকদার (৫৫৮৮); কুড়িগ্রাম পৌরসভায় বিজয়ী আওয়ামী লীগের আবদুল জলিল (১৮৭১০), বিএনপির নূর ইসলাম (১৫১৪৪); কুড়িগ্রাম নাগেশ্বরী পৌরসভায় বিজয়ী জাতীয় পার্টির আবদুর রহমান মিয়া (১০২৪৩), আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন ফাকু (৮,৯০৫); গাইবান্ধা পৌরসভায় আওয়ামী লীগের শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন (১০৬৪৪), স্বতন্ত্র আনওয়ারুল ইসলাম শহীদ (৭২৭২); গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের আতাউর রহমান সরকার (১৫৫১০), বিএনপির ফারুক আহম্মেদ (৫৭৯৩); গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের আবদুল্লাহ আল মামুন (৪৮৪১), বিএনপির আজাদুল করিম প্রামাণিক (১৯৯২)।

রাজশাহী বিভাগ :রাজশাহী বিভাগের ৫০টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ ৩৫টি, বিএনপি নয়টি, আওয়ামী লীগের বিদ্রোহী তিনটি, বিএনপি বিদ্রোহী একটি, জামায়াত একটি ও স্বতন্ত্র একটিতে জিতেছে। রাজশাহীর আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের মুক্তার হোসেন (৫১৯৮ ভোট), বিএনপির তোজাম্মেল হক (২৭১৬); গোদাগাড়ীতে আওয়ামী লীগের মনিরুল ইসলাম বাবু (১০৩৮৮), বিএনপির আনোয়ারুল ইসলাম (৬২৯৮); কাঁকনহাটে আওয়ামী লীগের আবদুল মাজিদ মাস্টার (৫৮০৭), বিএনপির হাফিজুর রহমান হাফিজ (৪৪২৮); কেশরহাটে আওয়ামী লীগের শহিদুজ্জামান শহীদ (৭৩৪৩), স্বতন্ত্র হাফিজুর রহমান (৪৯৯৬); ভবানীগঞ্জে আওয়ামী লীগের আবদুল মালেক মণ্ডল (৫২৫৪), বিএনপির আবদুর রাজ্জাক (৪৩২১); তাহেরপুরে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (৭৯৪৬), বিএনপির আ ন ম শামসুর রহমান মিন্টু (৩১৮১); কাটাখালীতে আওয়ামী লীগের আব্বাস আলী (৬৬৮৯), জামায়াতের মাজেদুর রহমান (৪৯৩৭); নওহাট্টায় বিএনপির শেখ মকবুল হোসেন (১২৭৮৩), আওয়ামী লীগের আবদুল বারী খান (১১৬৭৯); চারঘাটে বিএনপির জাকিরুল ইসলাম বিকুল (৭৫০২), আওয়ামী লীগের নার্গিস খাতুন (৭৩৯৬); দুর্গাপুরে আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন (৭০৯০), আওয়ামী লীগের বিদ্রোহী হাসানুজ্জামান শান্টু (৪৭২৯); পুঠিয়ায় বিএনপির আসাদুল হক (৪৪০২), আওয়ামী লীগের রবিউল ইসলাম রবি (৪১৩২); মুণ্ডুমালায় আওয়ামী লীগের গোলাম রব্বানী (৬৪৪১), বিএনপির ফিরোজ কবির (৪০৪৫); তানোরে বিএনপির মিজানুর রহমান (৮৫৯৭), আওয়ামী লীগের ইমরুল হক (৮৫৮৪); নওগাঁর নজিপুরে আওয়ামী লীগের রেজাউল কবির চৌধুরী (৬৩৪৭), বিএনপির আনোয়ার হোসেন (৫৮৩২); সদরে বিএনপির নজমুল হক (৩৫৮৮৪), আওয়ামী লীগের দেওয়ান ছেকার আহমেদ শিষাণ (৩২৬৩২); চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের আবদুর রশিদ (৩২১৮), স্বতন্ত্র আমানউল্লাহ আল মাসুদ (২৭২০); রহনপুরে বিএনপির তারেক আহমেদ (৯৫১৭), আওয়ামী লীগের গোলাম রব্বানী বিশ্বাস (৭৬৩২); শিবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী তারিকুল হক রাজিন (১০২১৫), স্বতন্ত্র জাফর আলী (৬২২২); সদরে জামায়াতের নজরুল ইসলাম (৩১৫০৪), আওয়ামী লীগের সামিউল হক (৩০৫০৪); সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের আশানুর বিশ্বাস (২৫৬২৯), বিএনপির জামাল উদ্দিন ভুঁইয়া (৮৪৬৮); উল্লাপাড়ায় আওয়ামী লীগের এস এম নজরুল ইসলাম (১৬৮০৮), বিএনপির এম বেলাল হোসেন (৮১৩৭); রায়গঞ্জে আওয়ামী লীগের আবদুল্লাহ পাঠান (৩৮২৭), বিএনপির নূর সাঈদ সরকার (৩০৭০); কাজীপুরে আওয়ামী লীগের হাজি নিজাম উদ্দিন (৭৮২৫), বিএনপির বিদ্রোহী আবদুস সালাম (১৭৩); শাহজাদপুরে আওয়ামী লীগের হালিমুল হক মিরু (২১৩৩০), বিএনপির নজরুল ইসলাম (৭৭৪৩) এবং সদরে বিজয়ী আওয়ামী লীগের সৈয়দ আবদুর রউফ মুক্তা সিরাজী (৪০০০৮), বিএনপির এম মোকাদ্দেস আলী (২৪৭১৫)।

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের বিদ্রোহী এজিএম বাদশা (৪০০০), বিএনপির আলিমুদ্দিন হারুন মণ্ডল (২৪৬২); কাহালুতে আওয়ামী লীগের হেলাল উদ্দিন কবিরাজ (৪৭৫৯), বিএনপির আবদুল মান্নান (৩৪৬৭); শিবগঞ্জে আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক (৭২৬২), বিএনপির মতিয়ার রহমান মতিন (৬০৫৪); শেরপুরে আওয়ামী লীগের আবদুস সাত্তার (৮৯১১), বিএনপির স্বাধীন কুমার কুণ্ডু (৬১৬৫); নন্দীগ্রামে বিএনপির বিদ্রোহী কামরুল হাসান জুয়েল (৪৪৪৩), বিএনপির সুশান্ত কুমার শান্ত (৪৩৫৬); সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্টু (৮৮৬৯), আওয়ামী লীগের রাশেদুল ইসলাম রাজা (৮২৮৫); সারিয়াকান্দিতে আওয়ামী লীগের আলমগীর শাহী সুমন (৫৭৭৬), বিএনপির টিপু সুলতান (২৪৪৭); গাবতলীতে বিএনপির সাইফুল ইসলাম (৭১৭১), স্বতন্ত্র আবদুল জলিল পাইকার (২২৩৬)। সদরে বিএনপির অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান এগিয়ে আছেন।

নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের শফির উদ্দিন মণ্ডল (৩০১৫), বিএনপির আব্বাস আলী নান্নু (১৬৯৫); সিংড়ায় আওয়ামী লীগের জান্নাতুল ফেরদৌস (১৪৫৯৮), বিএনপির শামিম আল রাজি (৪২৪৭); গুরুদাসপুরে আওয়ামী লীগের শাহনেওয়াজ আলী (৯০৫৪), বিএনপির বিদ্রোহী আমজাদ হোসেন (৫৪৯১); বড়াইগ্রামে আওয়ামী লীগের আবদুল বারেক সর্দার (৪৯২৫), বিএনপির বিদ্রোহী শরীফুল ইসলাম মুক্তা (৩০৮১); সদরে আওয়ামী লীগের উমা চৌধুরী জলি (২০২৫৩), বিএনপির শেখ এমদাদুল হক আল মামুন (১৬৩৮১); গোপালপুরে বিএনপির নজরুল ইসলাম মোলাম (৪৯১৫), আওয়ামী লীগের রোখসানা মোর্ত্তজা লিলি (৩৯৯১)।

পাবনার চাটমোহরে আওয়ামী লীগের বিদ্রোহী মির্জা রেজাউল করিম দুলাল (৩৫৩৮), বিএনপির বিদ্রোহী এসএম আবদুল মান্নান (২৯০৩); ঈশ্বরদীতে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ মিন্টু (২৬৯১৩), বিএনপির মোকলেছুর রহমান বাবলু (৯৩৭২); সদরে স্বতন্ত্র কামরুল হাসান মিন্টু (৩০৫৪৭), আওয়ামী লীগের রকিব হাসান টিপু (২৪৬৫৪); সুজানগরে আওয়ামী লীগের আবদুল ওহাব (৬১৪৩), আওয়ামী লীগের বিদ্রোহী তোফাজ্জল হোসেন তোফা (৫০৮৯); সাঁথিয়ায় আওয়ামী লীগের মিরাজুল ইসলাম প্রামাণিক (১২৫৭৩), বিএনপির সিরাজুল ইসলাম (৮১৫২); ভাঙ্গুরায় আওয়ামী লীগের গোলাম হাসনাইন রাসেল (৪৮৬৬), বিএনপির অ্যাডভোকেট মজিবুর রহমান (৩১১৫); ফরিদপুরে আওয়ামী লীগের খ ম কামরুজ্জামান মাজেদ (৩৯৯৫), বিএনপির এনামুল হক (৩৪৮৫)।

জয়পুরহাট সদরে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান মোস্তাক (২১৬৬৬), বিএনপির অধ্যক্ষ সামসুল হক (১০৫৪৮); কালাইয়ে আওয়ামী লীগের খন্দকার হালিমুল আলম জন (৬৭৫৯), বিএনপির সাজ্জাদুর রহমান তালুকদার (২৩৬৪); আক্কেলপুরে আওয়ামী লীগের গোলাম মাহফুজ চৌধুরী অবসর (৬৬০০), বিএনপির রেজাউল করিম সরদার (৩৮৫৫)।

খুলনা বিভাগ :এ বিভাগের ২৯টিতে পৌরসভার মধ্যে আওয়ামী লীগের ২২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী চারজন, বিএনপি দুই ও স্বতন্ত্র প্রার্থী একজন বিজয়ী হয়েছেন। মেহেরপুরের গাংনীতে বিজয়ী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) আশরাফুল ইসলাম (৭০৮৬), আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী (৫১১৬); কুষ্টিয়ায় বিজয়ী আওয়ামী লীগের মো. আনোয়ার আলী (৬৭০২২), বিএনপির কুতুব উদ্দিন আহমেদ (৩৫১২৮); কুষ্টিয়ার মিরপুরে বিজয়ী আওয়ামী লীগের মো. এনামুল হক (৯৮৩৮), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবুল হাসেম (১৮৮৫); ভেড়ামারায় বিজয়ী আওয়ামী লীগের মো. শামিমুল ইসলাম ছানা (৭৬৫৩), জাসদের আবদুল আলিম স্বপন (৪৪০৬); কুমারখালীতে বিজয়ী আওয়ামী লীগের মো. সামসুজ্জামান অরুণ (৮৪২৪), বিএনপির তরিকুল ইসলাম লিপন (২৫২৪); খোকসায় বিজয়ী আওয়ামী লীগের প্রভাষক মো. তরিকুল ইসলাম (৫৭২০), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) আল-মামুন মোর্শেদ শান্ত (৩১৬৮); চুয়াডাঙ্গা পৌরসভায় বিজয়ী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) ওবায়দুর রহমান চৌধুরী জিপু (২৪৯৮৩), আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম জোয়ার্দার (১০০৫৬); দামুড়হুদা উপজেলার দর্শনাতে বিজয়ী আওয়ামী লীগের মো. মতিয়ার রহমান (১১৮০১), জামায়াতের স্বতন্ত্র আসকার আলী (৩৪৫৯); জীবননগর বিজয়ী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) জাহাঙ্গীর আলম (৬৪০৪), বিএনপির হাজি নওয়াব আলী (৩০২৪); আলমডাঙ্গায় বিজয়ী আওয়ামী লীগের হাসান কাদির গনু (৭২০০), বিএনপির হাজি মীর মহিউদ্দিন (৫১৯০); বাগেরহাটে বিজয়ী আওয়ামী লীগের খান হাবিবুর রহমান (৯৯৮১), প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীনা হাসিবুল হাসান (৯৮৩৭)।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ (৬৬৫৬), বিএনপির সালাউদ্দিন বুলবুল সিডর (৫৫০৯); মহেশপুরে বিজয়ী আওয়ামী লীগের আবদুর রশিদ খান (৯৮৭১), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম (২৯৮৮); হরিণাকুণ্ডুতে বিজয়ী আওয়ামী লীগের শাহিনুর রহমান রিন্টু (৮১৭৫), বিএনপির জিন্নাতুল হক (৩৮৩১); শৈলকূপায় আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম (১৪৯৯৪), বিএনপির খলিলুর রহমান (৪৬২২); যশোর সদরে আওয়ামী লীগের জহিরুল ইসলাম চাকলাদার (৬৩৬৮), বিএনপির মারুফুল ইসলাম (২১৪৩৮)।

যশোরের নওয়াপাড়ায় বিজয়ী আওয়ামী লীগের সুশান্ত কুমার দাস (১৮৯৫৮), বিএনপির রবিউল হোসেন রবি (১৫২৬৮); মনিরামপুরে বিজয়ী আওয়ামী লীগের অধ্যক্ষ কাজী মাহমুদুুল হাসান (৮১১৬), বিএনপির শহীদ ইকবাল হোসেন (৭২৭৩); বাঘারপাড়ায় বিজয়ী আওয়ামী লীগের কামরুজ্জামান বাচ্চু (২৫৪৩), বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু তাহের সিদ্দিকী (১৫৯৬); চৌগাছায় বিজয়ী আওয়ামী লীগের নুর উদ্দিন আল-মামুন (৪২৪৬), আওয়ামী লীগের বিদ্রোহী এস এম সাইফুর রহমান বাবুল (৩৬২৭); কেশবপুরে বিজয়ী আওয়ামী লীগের রফিকুল ইসলাম (৯২৪৯), বিএনপির আবদুস সামাদ বিশ্বাস (৫৬০২); খুলনার চালনায় বিজয়ী আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস (৪৯৩৫), স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (২৫১৯); পাইকগাছায় বিজয়ী আওয়ামী লীগের সেলিম জাহাঙ্গীর (৬৩৮৮), বিএনপির জিএম আবদুস সাত্তার (২৬০৩); বাগেরহাটের মোরেলগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার (৭৮৭৬), বিএনপির আবদুল মজিদ (১৩৬০); নড়াইলে বিজয়ী আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন বিশ্বাস (১১২৩৫), বিএনপির জুলফিকার আলী মণ্ডল (৬১৬৩); কালিয়ায় বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান লিটন (৩৮১২), আওয়ামী লীগের ওয়াহিদুজ্জামান হিরা (১৭৫৪)।

সাতক্ষীরায় বিজয়ী বিএনপির তাসকিন আহমেদ চিশতি (১৬৮৬১), জাতীয় পার্টির শেখ আজহার হোসেন (১২৮৩৩); কলারোয়ায় বিজয়ী গাজী মোহাম্মদ আকতারুল ইসলাম (৫৪৫৭), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরাফাত হোসেন (৪০৯১); মাগুরায় বিজয়ী আওয়ামী লীগের খুরশিদ হায়দার টুটুল (২৭৯৫০), বিএনপির ইকবাল আখতার খান (১৫৪৯৬)।

বরিশাল বিভাগ :এ বিভাগের ১৭টি পৌরসভার মধ্যে ১৫টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী হয়েছেন। এর মধ্যে পিরোজপুর সদর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান মালেক। বরগুনা সদর ও বেতাগী পৌরসভার দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ওই দুটি পৌরসভায় নির্বাচিতদের ভোটের ব্যবধান বাকি ভোটের তুলনায় অনেক বেশি। তাই তাদের আর স্থগিত কেন্দ্রের ভোটের প্রয়োজন হবে না।

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের বিজয়ী সুভাষ চন্দ্র শীল (৫৩৫৩), বিএনপির গোলাম মাহমুদ মাহবুব মাস্টার (৪৪৩); মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের বিজয়ী মো. কামাল উদ্দিন খান (১২০০৭), ইসলামী আন্দোলনের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর গাজী (১৫৬৭); উজিরপুরে আওয়ামী লীগের বিজয়ী মো. গিয়াস উদ্দিন বেপারী (৬৩০১), বিএনপির শহীদুল ইসলাম খান (২৩৩৯); মুলাদীতে আওয়ামী লীগের বিজয়ী মো. শফিকুজ্জামান রুবেল (৯৩৫৮), বিএনপির আসাদ মাহমুদ (৫৯৬); গৌরনদীতে আওয়ামী লীগের বিজয়ী মো. হারিছুর রহমান (১৮৯৫৯), বিএনপির শফিকুর রহমান স্বপন (৭৭৬); বাকেরগঞ্জে আওয়ামী লীগের বিজয়ী মো. লোকমান হোসেন ডাকুয়া (৭২৫২), ইসলামী আন্দোলনের হেমায়েত হোসেন (১২১৮); পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের বিজয়ী আবদুল বারেক মোল্লা (৪০১১), জাপার (এরশাদ) আনোয়ার হাওলাদার (৫৮২); কলাপাড়ায় আওয়ামী লীগের বিজয়ী বিপুল চন্দ্র হাওলাদার (৬৮০৪), বিএনপির হুমায়ুন কবির সিকদার (১৩৯৯); ভোলা সদরে আওয়ামী লীগের বিজয়ী মোহাম্মদ মনিরুজ্জামান (২১১৩২), বিএনপির হারুন অর রশীদ ট্রুম্যান (১৭২৭); বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগের বিজয়ী রফিকুল ইসলাম (৬২৬৩), বিএনপির মনিরুজ্জামান কবির মিয়া (৫৪৩); দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের বিজয়ী জাকির হোসেন তালুকদার (৬৯৭৪), বিএনপির আনোয়ার হোসেন কাকন (৬৭৯); পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামী লীগের বিজয়ী মো. গোলাম কবির (৭৩২৭), বিএনপির শফিকুল ইসলাম ফরিদ (১৭৮৫); পিরোজপুর সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান মালেক। বরগুনা সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী মো. শাহাদাৎ হোসেন (৫৮৯৫), নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত কামরুল আহসান মহারাজ (২৫২৫)। এ পৌরসভার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ভোটসংখ্যা ২৯৪৪। পাথরঘাটায় আওয়ামী লীগের বিজয়ী আনোয়ার হোসেন আকন্দ (৬০৬২), মলি্লক মোহাম্মদ আইয়ুব (২৬৩৩); বেতাগীতে আওয়ামী লীগের বিজয়ী এবিএম গোলাম কবির (২১৭৬), বিএনপির হুমায়ুন মলি্লক (১৫৬১)। এই পৌরসভার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এখানে ভোটসংখ্যা ৮২২। ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের বিজয়ী তছলিম উদ্দিন চৌধুরী (১৩৪৬), বিএনপির মজিবুর রহমান (৬২২)।

ঢাকা বিভাগ :এ বিভাগের ৬৫টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগের ৫৩, আওয়ামী লীগ বিদ্রোহী পাঁচটি, বিএনপি তিনটি ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া নরসিংদীর মাধবদী পৌরসভার ভোট বন্ধ রাখা হয়েছে।

টাঙ্গাইলে আওয়ামী লীগের মো. জামিলুর রহমান মিরন (৪৯৫৭৩), বিএনপির মাহমুদুল হক সানু (২৪৬৪২); ভূঞাপুর আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ (৫৪৭১), বিএনপির আবদুল খালেক মণ্ডল (৫২৯৫); গোপালপুরে আওয়ামী লীগের রকিবুল হক ছানা (২১৭২৩), বিএনপির খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল (৪৫৩২); ধনবাড়ীতে আওয়ামী লীগের খন্দকার মনজুরুল ইসলাম তপন (১১৩৯৩), বিএনপির এসএমএ সোবহান (৭০৬৪); মির্জাপুরে আওয়ামী লীগের শাহাদৎ হোসেন সুমন (৯৫৯৯), বিএনপির হযরত আলী মিয়া (৪৫০৫); মধুপুরে আওয়ামী লীগের মাসুদ পারভেজ (২২২৫৮), বিএনপির সরকার শহীদুল ইসলাম (৪৬৫৩); কালিহাতীতে বিএনপির আলী আকবর (৯১৯৫), আওয়ামী লীগের আনছার আলী বি.কম (৭৪৪৪); সখীপুরে আওয়ামী লীগের আবু হানিফ আজাদ (৯৬৮২), বিএনপির বিদ্রোহী সানোয়ার হোসেন সজীব (৪৮৯৯); গফরগাঁওয়ে আওয়ামী লীগের এএসএম ইকবাল হোসেন সুমন (১২৭১৪), বিএনপির শাহ আবদুল্লাহ আল মামুন (৫৮৯); নান্দাইলে আওয়ামী লীগের মো. রফিক উদ্দিন ভূঁইয়া (৯২৯৪), বিএনপির এএফএম আজিজুল ইসলাম (৬২৩৬); গৌরীপুরে আওয়ামী লীগের সৈয়দ রফিকুল ইসলাম (৭১৩৩), আওয়ামী লীগের বিদ্রোহী মো. শফিকুল ইসলাম (৪১৫০); ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী এবিএম আনিছুজ্জামান (৭২৪৭), বিএনপির সুজিত কুমার দাস (২৭২৬); ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া (৭৭৯৫), বিএনপির বিদ্রোহী চান মাহমুদ (৪০৯৮); মুক্তাগাছায় বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম (৯২৪৯), জাতীয় পার্টির আতাউর রহমান লেলিন (৫৪১৫); ফুলপুরে বিএনপির আমিনুল হক (৪৮৩৭), আওয়ামী লীগের শশধর সেন (৩৮৯২); ভালুকা আওয়ামী লীগের ডা. একেএম মেসবাহউদ্দিন কাইয়ুম (৯০৯১), বিএনপির হাতেম আলী খান (৪৩২১); নেত্রকোনা সদর পৌরসভায় আওয়ামী লীগের নজরুল ইসলাম খান (২৬৬৬৪), বিএনপির মনিরুজ্জামান দুদু (১১৮৮৪); মদনে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল হান্নান তালুকদার শামীম (৩৭৯১), বিএনপির মাসরিফুর রহমান (১৭৫০); মোহনগঞ্জে আওয়ামী লীগের লতিফুর রহমান রতন (৮৩১৪), বিএনপির মাহবুবুন্নবী শেখ (৪৩৬২); দুর্গাপুরে আওয়ামী লীগের আবদুস সালাম (৭৮৩৬), বিএনপির জামালউদ্দিন (৪৩১৮); কেন্দুয়ায় আওয়ামী লীগের আসাদুল হক ভূঞা (৭৭১২), বিএনপির শফিকুল ইসলাম (২৭৩৫); কিশোরগঞ্জ সদরে আওয়ামী লীগের পারভেজ মিয়া (২২৯৭৭), বিএনপির মাজহারুল ইসলাম (১৭৮৫৯); কুলিয়ারচরে আওয়ামী লীগের আবুল হাসান কাজল (৯৩৪৪), বিএনপির শফিউদ্দিন (৭৫৮০); হোসেনপুরে আওয়ামী লীগের আবদুল কাইয়ুম খোকন (৪৮৯২), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন হাসু (৪৭৩৪); কটিয়াদীতে আওয়ামী লীগের শওকত ওসমান (১২৯৩৩), বিএনপির তোফাজ্জেল হোসেন খান (৭৩৪৪); বাজিতপুরে আওয়ামী লীগের আনোয়ার হোসেন (১০৫৩০), বিএনপির এহসান কুপিয়া (৩৯৫২); ভৈরবে আওয়ামী লীগের ফখরুল আলম আক্কাছ (৩০৭৫৬), বিএনপির হাজি শাহীন (১৯৮৬১); করিমগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী হাজি আবদুল কাইয়ুম (১০৮৮৭), আওয়ামী লীগের কামরুল ইসলাম চৌধুরী (৪৯১৬); গোপালগঞ্জে আওয়ামী লীগের কাজী লিয়াকত আলী লেকু (১৭০১৬), আওয়ামী লীগের বিদ্রোহী শেখ মুশফিকুর রহমান লিটন (৪৭২০); গোয়ালন্দে স্বতন্ত্র শেখ মোহাম্মদ নিজাম (৬৬৭২), আওয়ামী লীগের নজরুল ইসলাম মণ্ডল (৪৭৪৯); ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র কমান্ডার আবদুস ছাত্তার (৭২১১), আওয়ামী লীগের হাবিবুর রহমান (৬৬৩৬); নগরকান্দায় আওয়ামী লীগের রায়হান উদ্দিন মিয়া (৪১৯৭), বিএনপির সাইফুর রহমান মুকুল (১২৩৩); শেরপুরে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া (২৩৪০৭), বিএনপির আবদুর রাজ্জাক আশীষ (২৩১৪০); নালিতাবাড়ীতে আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক বাক্কার (৪৭২১), বিএনপির আনোয়ার হোসেন (৩৮৭১); শ্রীবরদীতে আওয়ামী লীগের আবু সাঈদ (৭৪২৫), বিএনপির আবদুল হাকিম (৬৭৭৭); নকলায় আওয়ামী লীগের মোহাম্মদ হাফিজুর রহমান লিটন (৭৪০৪), স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিক (৫১২৩); ধামরাইয়ে আওয়ামী লীগের গোলাম কবির মোল্লা (১২৫১৯), বিএনপির দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু (১২৩৪৭); শিবচরে আওয়ামী লীগের আওলাদ হোসেন খান (১০১৩৭), স্বতন্ত্র তোফাজ্জল হোসেন খান তোতা (৪৯১); কালকিনিতে স্বতন্ত্র মশিউর রহমান সবুজ (৫৬৬১), আওয়ামী লীগের বিদ্রোহী আবুল কালাম আজাদ (৪৮০৪); বোয়ালমারীতে আওয়ামী লীগের রায়হান উদ্দীন (৪১৯৯), বিএনপির সাইফুল ইসলাম মুকুল (১২৩৩); শরীয়তপুরে আওয়ামী লীগের রফিকুল ইসলাম কোতোয়াল (১৬৮৫০), বিএনপির নাসির উদ্দিন কালু (৩৮১৬); জাজিরায় আওয়ামী লীগের ইউনুস বেপারী (৩৮৩৩), স্বতন্ত্র মো. খোকন তালুকদার (২৮০০); নড়িয়ায় আওয়ামী লীগের হায়দার আলী (৬১৫৮), স্বতন্ত্র শহিদুল ইসলাম (৪৪৬৫); ভেদরগঞ্জে আওয়ামী লীগের আবদুল মান্নান হাওলাদার (৩৩৫৭), বিএনপির বিএম মোস্তাফিজ (১২৭১); ডামুড্যা আওয়ামী লীগের হুমায়ুন কবির বাচ্চু (৪৭৬২), বিএনপির মো. আলমগীর মাতবর (৩০৬২); রাজবাড়ীতে আওয়ামী লীগের মহম্মদ আলী চৌধুরী (১৮৬৯৩), বিএনপির অর্ণব নেওয়াজ মাহমুদ (১১২৬৬); পাংশায় আওয়ামী লীগের আবদুল আল মাসুদ (১২৪৯৭), বিএনপির চাঁদ আলী খান (২৩৭৬); তারাবতে আওয়ামী লীগের হাসিনা গাজী (৩৯৮২১), বিএনপির নাসির উদ্দিন ভূঁইয়া (৫৯৪৪); সোনারগাঁয় আওয়ামী লীগের বিদ্রোহী সাদেকুর রহমান (৯০৯৮), বিএনপির মোশাররফ হোসেন (২৭৮৮); মাদারীপুরে আওয়ামী লীগের খালিদ হোসেন ইয়াদ (২০৭২৫), বিএনপির মিজানুর রহমান মুরাদ (৫১৭৭); মানিকগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী গাজী কামরুল হুদা সেলিম (১৩৪৪৯), বিএনপির নাসির উদ্দিন আহমেদ যাদু (১২২০৮); জামালপুরে আওয়ামী লীগের মির্জা সাখাওয়াতুল আলম মনি (৫৩৯১১), বিএনপির অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন (১২৬৬০); সরিষাবাড়ীতে আওয়ামী লীগের রোকনুজ্জামান (১৮২৪৯), বিএনপি ফয়জুল কবির তালুকদার শাহিন (৭৬৩২); ইসলামপুরে আওয়ামী লীগের আবদুল কাদের শেখ (৯৭৫৫), বিএনপির রেজাউল করিম ঢালী (৭১৬৮); দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের শাহনেওয়াজ শাহানশাহ (১৬৪২১), আওয়ামী লীগ বিদ্রোহী শেখ মো. নুরুন্নবী অপু (২১৪৯); মেলান্দহে আওয়ামী লীগের শফিক জাহিদী রবীন (৯১৪৫), বিএনপির দিদার পাশা (৭৩৬০); মাদারগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ আহম্মদ হোসেন মির্জা; সাভারে বিজয়ী আওয়ামী লীগের হাজি আবদুল গণি (৩৫৬২৯), বিএনপির বদিউজ্জামান (২৯১৫৮); শ্রীপুরে আওয়ামী লীগের আনিসুর রহমান (২৬৩৩১), বিএনপির শহিদুজ্জামান; মুন্সীগঞ্জ সদরে আওয়ামী লীগের হাজি মো. ফয়সল বিপ্লব (২৭৩১৯), বিএনপির একেএম ইরাদত মামুন (৫১৩১); মিরকাদিম আওয়ামী লীগের শহীদুল ইসলাম শাহিন (১৩৪৬৪), আওয়ামী লীগ বিদ্রোহী মুনসুর আহমদ কালাম (৪৭৬৯); মনোহরদীতে আওয়ামী লীগের আমিনুর রশিদ সুজন (৭৬৪৪), বিএনপির মাহমুদুল হক (১২৮৮); নরসিংদীতে আওয়ামী লীগের কামরুজ্জামান কামরুল (৩৫৪৫৬), আওয়ামী লীগের বিদ্রোহী এসএম কাইয়ুম (১১৭৪৯)।

সিলেট বিভাগ :এ বিভাগের ১৬টি পৌরসভার ১০টিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। দিরাইয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোশাররফ মিয়া (৭৪৪২), প্রতিদ্বন্দ্বী বিএনপির মঈনুদ্দিন চৌধুরী মাসুদ (৬৫২৪); শায়েস্তাগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের মোহাম্মদ ছালেক মিয়া (৩৯৭৩), বিএনপির ফরিদ আহম্মেদ (৩৮৯০); মৌলভীবাজারে আওয়ামী লীগের মোহাম্মদ ফজলুর রহমান (১৩৬৩৮), বিএনপির অলিউর রহমান (৭৫৫০); বড়লেখায় বিজয়ী আওয়ামী লীগের আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী (৪০৩৭), জামায়াতের খিজির আহমেদ (২৫৭৭); কমলগঞ্জে আওয়ামী লীগের মোহাম্মদ জুয়েল আহমেদ (৩৯৯০), স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হাবিব বিপ্লব (২৮০৪); কুলাউড়ায় আওয়ামী লীগ (বিদ্রোহী) শফি আল ইউনুছ (৪২২৬), বিএনপির কামাল আহম্মেদ জুনেদ (৪১৭৪); কানাইঘাটে আওয়ামী লীগ (বিদ্রোহী) নিজামউদ্দিন আল মিজান (৩০৭৮), আওয়ামী লীগের লুৎফর রহমান (২৮৩৮); মাধবপুরে আওয়ামী লীগের হিরেন্দ্র লাল সাহা (৫৭৩৩), বিএনপির হাবিবুর রহমান মানিক (৪৯৪৮); চুনারুঘাটে বিএনপির নাজিমউদ্দিন সামছু (৪৭৩৯), আওয়ামী লীগের মোহাম্মদ সাইফুল ইসলাম (৪৫৯২); ছাতকে আওয়ামী লীগের মোহাম্মদ আবুল কালাম চৌধুরী (১০৮২৬), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল ওয়াহিদ মজনু (৪৬৫১); সুনামগঞ্জে আওয়ামী লীগের মোহাম্মদ আয়ুব বখত (১৪৮৫৮), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিন (১০৪৮৬); নবীগঞ্জে বিএনপির সাবি্বর আহম্মেদ চৌধুরী (৫৬২১), আওয়ামী লীগের মোহাম্মদ তোফাজ্জল ইসলাম চৌধুরী (৩৭৭৩); জকিগঞ্জে আওয়ামী লীগের হাজি খলিল উদ্দিন (১৫৩০), স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান (১৩৭১); সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ (বিদ্রোহী) সিরাজুুল জব্বার চৌধুরী (৪৫৮২), স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন (৩২০৮); জগন্নাথপুরে আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল মনাফ (৯৩২৮), বিএনপির রাজু আহম্মেদ (৫৬৯০); হবিগঞ্জে বিএনপির জি কে গউছ (১০৭৯৭), আওয়ামী লীগ বিদ্রোহী মিজানুর রহমান মিজান (৯২৫২)।
চট্টগ্রাম বিভাগ :এই বিভাগে ৩৭টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মেয়র পদে ৩৪টিতে বিজয়ী হয়েছেন। বাকি একটি বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের তাকজিল খলিফা কাজল (১৪৬৯৯), বিএনপির মমতাজ মিয়া (৩০২৩); কুমিল্লার চান্দিনায় বিজয়ী আওয়ামী লীগের মো. মফিজুল ইসলাম (১৮৯৩১), বিএনপির শাহ আলমগীর খান (২৩৫৭); লাকসামে বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক মো. আবুল খায়ের (১৮৪৬), বিএনপির শাহানাজ আখতার (১০৬৮০); দাউদকান্দিতে বিজয়ী আওয়ামী লীগের নাইম ইউসুফ (১৬৩২১), বিএনপির কে এম আই খলিল (৩৪২১); বরুড়ায় বিজয়ী বিএনপির জসিমউদ্দিন পাটোয়ারী (১২০১৩), আওয়ামী লীগের মো. বাহাদুরুজ্জামান (৫৭৯০); চৌদ্দগ্রামে আওয়ামী লীগের মো. মিজানুর রহমান (১২৭০৮), আওয়ামী লীগের বিদ্রোহী ইমাম হোসেন পাটোয়ারী এনাম (৫৫১৩); হোমনায় আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম (৭৬৮৫), বিএনপির বিদ্রোহী প্রার্থী জহিরুল হক (৩৩৮৬)।

চাঁদপুরের হাজীগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের আ স মাহবুব-উল আলম (১২৯৯৭), বিএনপির আবদুল মান্নান খান বাচ্চু (১২১৭২); ছেংগারচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আওয়ামী লীগের রফিকুল আলম; ফরিদগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের মো. মাহফুজুল হক (৬৪২২), বিএনপির হারুনুর রশীদ পাটোয়ারী (৪৯১০); কচুয়ায় বিজয়ী আওয়ামী লীগের মো. নাজমুল আলম স্বপন (১০৭৩৪), বিএনপির হুমায়ুন কবির প্রধান (১৪৭৫); মতলবে বিজয়ী আওয়ামী লীগের মো. আওলাদ হোসেন (২৩৯৬৫), বিএনপির এনামুল হক বাদল (৭৬৮৫)। ফেনী সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আওয়ামী লীগের হাজি আলাউদ্দিন, পরশুরামে বিজয়ী আওয়ামী লীগের নিজামউদ্দিন আহমেদ চৌধুরী; দাগনভূঞায় বিজয়ী আওয়ামী লীগের ওমর ফারুক খান (১১৫৮১), বিএনপির কাজী সাইফুর রহমান স্বপন (২৩৪৬)।

নোয়াখালীর চাটখিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আওয়ামী লীগের মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী; বসুরহাটে বিজয়ী আওয়ামী লীগের আবদুল কাদের (৯৩৬৪), বিএনপির কামাল উদ্দিন চৌধুরী (১৮৩৭)। চৌমুহনীতে ২০টির মধ্যে ১০টি কেন্দ্রের ফলে এগিয়ে আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সাল (৭৩৫৮), বিএনপির জহিরুউদ্দিন হারুন (৫৭৬৩); হাতিয়ায় বিজয়ী আওয়ামী লীগের একেএম ইউসুফ আলী (৯৩৩৭), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ (৭১৮৯)।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিজয়ী আওয়ামী লীগের আবুল খায়ের পাটোয়ারী (১৯৬৫৭), বিএনপির রোমান পাটোয়ারী (২৩০৯); রামগতিতে আওয়ামী লীগের এম মেজবাহ উদ্দিন (৯৮৫৮), জাতীয় পার্টির আজাদ উদ্দিন (১৬১২); রায়পুরে বিজয়ী আওয়ামী লীগের মো. ইসমাইল খোকন (১৩৮৪৬), বিএনপির এনামুল হক বাদল (৭৬৮৫)।

চট্টগ্রামের সন্দ্বীপে বিজয়ী আওয়ামী লীগের মো. জাফর উল্লাহ টিটু (২০৬৯০), বিএনপির আজমত আলী বাহাদুর (৪৬৪); বাঁশখালীতে বিজয়ী আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী (১৩৩৩০), বিএনপির কামরুল ইসলাম হুসাইনী (৬৩৫০); চন্দনাইশে বিজয়ী আওয়ামী লীগের মো. মাহবুবুল আলম (১১৫২১), এলডিপির মোহাম্মদ আইয়ুব (২৭৭০); সাতকানিয়ায় বিজয়ী আওয়ামী লীগের মোহাম্মদ জুবায়ের (১৯২৬০), বিএনপির রফিকুল আলম (২২৯০); মিরসরাইয়ে বিজয়ী আওয়ামী লীগের মো. গিয়াস উদ্দিন (৭২৯৭), বিএনপির রফিকুল ইসলাম পারভেজ (৮৭৫); বারাইয়ারহাটে বিজয়ী আওয়ামী লীগের মো. নিজাম উদ্দিন (৫৬৬৬), বিএনপির মাঈনুদ্দিন লিটন (২৩৮); পটিয়ায় বিজয়ী আওয়ামী লীগের মুহাম্মদ হারুনুর রশীদ (১২০৯৬), বিএনপির তৌহিদুল আলম (৭৫৩৫); রাউজানে বিজয়ী আওয়ামী লীগের দেবাশীষ পালিত (২৮১৬২), বিএনপির কাজী আবদুল্লাহ আল হাসান (২১২০); রাঙ্গুনিয়া বিজয়ী আওয়ামী লীগের মো. শাজাহান সিকদার (১২৯৮৭), বিএনপির হেলাল উদ্দিন খান (২১৫৮); সীতাকুণ্ডে বিজয়ী আওয়ামী লীগের বদিউল আলম (১৪৮২৯), বিএনপির আবুল মনসুর (২৯৪২)।

খাগড়াছড়ি সদর বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলম (৯৪১৪), আওয়ামী লীগের মো. শানে আলম (৫৫৩৭); মাটিরাঙ্গায় বিজয়ী আওয়ামী লীগের মো. সামছুল হক (৭৩৩৬), বিএনপির বাদশা মিয়া (৩৩৮৬); রাঙামাটিতে সদরে বিজয়ী আওয়ামী লীগের মো. আকবর হোসেন চৌধুরী (১৭৯৪৩), স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গামানিক চাকমা (১০১৯৮); বান্দরবান সদরে বিজয়ী আওয়ামী লীগের মোহাম্মদ ইসলাম বেবী (৮৭০৩), জাতীয় পার্টির মিজানুর রহমান বিপ্লব (৪৪৯৮); লামায় বিজয়ী আওয়ামী লীগের মো. জহিরুল ইসলাম (৬৪৬৯), বিএনপির আমির হোসেন (২৬৭০)।

আরও পড়ুন