নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপি’র চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে শুক্রবার সকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান এবং ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


