বিএনপির যৌথ সভা ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।


