বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিজাতীয় সংস্কৃতির আবহে ঢাকায় ইংরেজি নতুন বছরকে স্বাগত

Welcome-2016---ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশের সব কিছুই চলে। কিন্তু, এরপরও এই নতুন বছর ‘নিউ ইয়ার’ আমাদের সংস্কৃতি না। ইদানীং নয়, বরং বেশ কয়েকবছর হলোই এই নতুন বছরকে মধ্যরাতে স্বাগত জানানোর সংস্কৃতি চালু হয়েছে। প্রতিবছরের মতো এবারও মধ্যরাতে গগণবিদারী ইংরেজি ও হিন্দি গান এবং পটকাজাতীয় বাজি ফুটিয়ে রাজধানী ঢাকাসহ নগর ও শহরগুলোতে ইংরেজি ২০১৬কে স্বাগত জানালো অনেকেই।

ঢাকার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকেই পুলিশ রেস্টুরেন্টগুলো বন্ধ করে দিয়েছিল। ব্যবসায়ীদের মাথায় হাত হলেও নিরাপত্তা বলে কথা। তাই সবাই মেনে নিয়েছে। অনেকে পরিবারসহ সুস্থ বিনোদনের আশায় সেসব স্থানে গিয়ে ফিরে যায়।  যদিও ঢাকার পাঁচ তারকাসহ বেশ কিছু হোটেলে চলেছে উন্মাতাল আনন্দ। এই ধরনের একটি হোটেলে নেচেছেন বাংলাদেশের সেনসেশন খ্যাত অনেক নায়িকা ও মডেল।

নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে প্মানুষ বাইরে উন্মাতাল না হতে পারে সেজন্য অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু পদক্ষেপ নেয়। ঢাকা শহরের বেশ কিছু এলাকা সন্ধ্যার পর থেকেই চলাচল নিষিদ্ধ করা হয়। বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি সড়ক। হাতিরঝিলে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে সন্ধ্যার পর থেকেই ঢাকাজুড়ে তৈরি হয় প্রচণ্ড যানজট।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন