বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের সংসদে বিল তোলা হবে

Law-on-Jammatমানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের বিচারে ২৬ মার্চের মধ্যেই ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উঠছে সংসদে। নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচারের পাশাপাশি জামায়াত নিষিদ্ধের প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিচারের দাবিও জোরাল।

ট্রাইব্যুনালে একাধিক রায়ের পর্যবেক্ষণে জামায়াতের যুদ্ধাপরাধের প্রসঙ্গটিও উঠে এসেছে। দলটিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বানও জানিয়েছে ট্রাইব্যুনাল। জামায়াতের বিচারে প্রতিবেদনও জমা দিয়েছ তদন্ত সংস্থা।

কিন্তু বিদ্যমান আইনে সংগঠনের বিচার সম্ভব কি না-এই বিতর্কে আটকে আছে জামায়াতের বিচার। আইনমন্ত্রী বলছেন, বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে আইন সংশোধন হবে আর সংসদে বিল উঠবে স্বাধীনতা দিবসের আগেই।

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, বিচারের পাশাপাশি স্বাধীনতাবিরোধী দলকে নিষিদ্ধের প্রসঙ্গও গুরুত্বপূর্ণ। আর এ জন্য নতুন আইনেরও দরকার নেই।

রাজনীতি করতে পারলেও নিবন্ধন বাতিল হওয়ায় নির্বাচনের যোগ্যতা হারিয়েছে জামায়াত। পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীদেরকে অংশ নিতে হয়েছে স্বতন্ত্র হিসেবে।

আরও পড়ুন