বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘জাতীয় রাজস্ব বোর্ডের’ জিপে ১৬৮ কেজি গাঁজা!

nbrঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের ভূয়াগাঁতী এলাকা থেকে ১৬৮ কেজি গাঁজাসহ ‘জাতীয় রাজস্ব বোর্ডের’ একটি জিপ গাড়ি আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ওই অভিযান চালায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।

তিনি জানান,  টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন