শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

কমরেড বাবুল আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ও সাপ্তাহিক নতুন কথার ব্যবস্থাপক প্রয়াত কমরেড বাবুল আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী ৩ জানুয়ারি।

কমরেড বাবুল আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

৪ জানুয়ারি বিকাল ৩টায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন শহীদ আসাদ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে কমরেড কামাল লোহানী, কমরেড রাশেদ খান মেনন ও কমরেড ফজলে হোসেন বাদশা উপস্থিত থাকবেন। ওয়ার্কার্স পার্টি ও বিভিন্ন গণসংগঠনের সকল নেতা-কর্মীসহ কমরেড বাবুল আক্তারের সহকর্মী, বন্ধুদের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

পার্টির পূর্ণকালীণ সদস্য বাবুল আক্তার সম্পর্কে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, কমরেড বাবুল আক্তারকে এত তাড়াতাড়ি হারাতে হবে, তা কখনও ভাবিনি। তাকে হারানো আমার জীবনের একটি বড় আঘাত। তার সবচেয়ে বড় গুণ ছিল দায়িত্ববোধ। তিনি নিজেকে পার্টির সঙ্গে আদর্শিকভাবে একাত্ম করতে পেরেছিলেন। এই চেতনাবোধ না থাকলে রাজনীতিকে এগিয়ে নেওয়া যায় না।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, সাংগঠনিক কাজে সবাইকে নিয়ে কাজ করার যোগ্যতা ছিল কমরেড বাবুলের।

আরও পড়ুন