বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পে স্কেল নিয়ে শিক্ষকদের আন্দোলন নাথিং: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী-আবুল-মাল-আবদুল-মুহিত_669পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি যৌক্তিক নয়। তাদের আন্দোলনকে নাথিং বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, শিক্ষকরা না বুঝেই আন্দোলন করছেন। তাদের সমস্যার সমাধান অলরেডি করা হয়েছে।

রোববার অর্থমন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষকদের আন্দোলনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দেখা যাক তারা আন্দোলন করে কতদূর যেতে পারেন। প্রসঙ্গত, অষ্টম জাতীয় পে স্কেলে সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যার সমাধানের জন্য সরকারকে ২ জানুয়ারি সময়সীমা দিয়েছিলেন শিক্ষকরা। দাবি মানা না হলে পরবর্তীতে কঠার কর্মসূচির কথা বলা হয়। সে অনুযায়ী আগামী ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ওই সময় বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হবে না, সেই সাথে চলবে না সান্ধ্যকালীন কোর্স। জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করা যেতে পারে। তবে ক্যাবিনেটে এ বিষয়ে আলোচনা করতে হবে।

আরও পড়ুন