নির্বাচনের দুই বছর পূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপি- দুই দলকেই নিজেদের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
একই দিনে দুই দলের পাল্টা-পাল্টা রাজনৈতিক কর্মসূচিতে নতুন করে উত্তেজনা সৃষ্টির শঙ্কার মধ্যেই সিটি করপোরেশনের এই ছাড়পত্র এলো।
দক্ষিণের মেয়র সাঈদ খোকন সোমবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপিকে নয়া পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে হবে। আর আওয়ামী লীগ করবে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ের সামনে।


