বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে ১ জনের মৃত্যু, আহত ৩১

001_184088রাজধানীতে ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন ৩১ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার ভোর ৫টা ৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (‌ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, পূর্ব জুরাইনের এক বাসা থেকে দৌঁড়ে নামতে গিয়ে আতিকুর রহমান নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েন।  তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে আতঙ্কে হৃদস্পন্দন বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

তিনি আরো জানান, এ ঘটনায় আরো ৩১ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশিভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন