বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের স্রোত

82803_191৫ জানুয়ারিরর সমাবেশে যোগ দিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্রোত নামতে শুরু করেছে। এরই মধ্যে কার্যালয়ের সম্মুখভাগ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ।

সমাবেশে সাড়ে ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কার্যালয়ের সামনে সমাবেশের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতা-কর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের সড়ক ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।

বিএনপি আজ গণতন্ত্র হত্যা দিবস পালন করছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন একরতফাভাবে অনুষ্ঠান করায় দিবসটি এভাবে পালন করে আসছে বিএনপি।

বিএনপি বলেছে, সমাবেশ হবে শান্তিপূর্ণ। গতরাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র নেতাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন।

সমাবেশ থেকে বেগম জিয়া দ্রুত আরেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সংঘাতের বদলে সমঝোতার ডাক দেবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন