বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বেতন বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

public-university-teacher1অষ্টম পে-স্কেলে বেতন বৈষম্য নিরসন ও অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

বেলা ১১টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষকেরা জানিয়েছেন, এসব দাবিতে দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করে আসছেন তারা। অর্থমন্ত্রী আশ্বাস দেয়ার পরও সিলেকশন গ্রেড ছাড়া তাদের আর কোনো দাবি পূরণ করা হয়নি। তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন তারা ।

তবে শিক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে কর্মসূচি দিয়েছেন তারা। দাবি পূরণ না হলে ১১ই জানুয়ারি থেকে লাগাতার আন্দোলনে যাওয়া হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।

আরও পড়ুন