শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় তিন মোটারসাইকেল আরোহী নিহত হয়ছেন। শুক্রবার বিকালে উপজেলার নয়াবিল রোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুপুরে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে নালিতাবাড়ি থেকে নাকুগাঁও যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ও একজন আহত হন। স্থানীয়রা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।


