বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এ পর্যন্ত ৫ মুসল্লি ইন্তেকাল করেছেন। শনিবার ময়দানে আরো এক মুসল্লি ইন্তেকাল করেন। তার নাম মোঃ আলাউদ্দিন (৭০) তার বাড়ি সিলেট জেলায়। ইজতেমার লাশের জিম্মাদান আদম আলী জানান, শনিবার ভোরে মোঃ আলাউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে ইজতেমা ময়দানেই ইন্তেকাল করেন।
এর আগে শুক্রবার দিবাগ রাত ১টার দিকে মারা যান আবুল কালাম আজাদ (৬০) নামে এক মুসল্লি। তিনি নোয়াখালী জেলার সুন্দর গ্র্রামের কালা মিয়ার ছেলে। ইজতেমার প্রথম দিনে মারা যান ৩ জন। তারা হলেন- সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)। এ নিয়ে গত দুই দিনে ইজতেমা ময়দানে ৫ মুসল্লি মারা গেছেন।


