বুধবার ৪ নভেম্বর ২০২৬

পে স্কেলে বেতন বোধ হয় একটু বেশিই বাড়িয়ে ফেলেছি: শেখ হাসিনা

Pay-Scaleবেতন স্কেলের বৈষম্য নিয়ে চলমান আন্দোলনের প্রতি কটাক্ষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের সমালোচনা করে বলেছেন, পে স্কেলে বেতন বোধ হয় একটু বেশিই বাড়িয়ে ফেলেছি।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১২৩ ভাগ বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এত বেতন-ভাতা পৃথিবীর কোনো দেশ বাড়াতে পারেনি। তবে এটা ঠিক পেটে যখন ক্ষুধা থাকে, তখন সামান্য দিলেই সবাই সন্তুষ্ট হয়। আর যখন ক্ষুধার জ্বালা দূর হয়ে যায় এবং বেশি প্রাচুর্য পেয়ে যায়, তখন আবার প্রেস্টিজ-আরাম-আয়েশ, সম্মান, পদায়ন নানা কথা স্মরণে আসে। বোধ হয় একটু বেশি বাড়িয়ে ফেলছি বেতনটা। সে জন্য এখন প্রেস্টিজ নিয়ে টানাটানি। আর একটু ক্ষুধা থাকলে প্রেস্টিজের কথা মনে হতো না। ক্ষুধার অন্ন জোগানোর কথা মনে হতো। এত কিছু দেওয়ার পরও কোনো কোনো মহলে তৃপ্তি কেন হলো না, এটা আমার বোধগম্য না। যে যেখানে যায়, সেখানে তো নীতিমালা মেনেই যায়, দেখেই যায়। তাদের তো একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে। সেই ডিসিপ্লিন ভঙ্গ করবেন; কোন পদ, কার সঙ্গে কার তুলনা! যে তুলনা হয় না। যে তুলনা করা মানে নিজেদের ছোট করা। সব জায়গায় দেখি—ক্ষুদ্র একটা গোষ্ঠী।’

o পে স্কেলে অসন্তোষ: আন্দোলন তীব্র হচ্ছে

o পে স্কেলের প্রজ্ঞাপন গলার কাঁটা: মুক্তিতে বৈঠক চলছেই

o প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বৈষম্য সমাধানে তালগোলে অর্থসচিব

o পে স্কেলে আমলে নেয়া হয়নি প্রচলিত বিধি, আইন ও সুপারিশ

o পে স্কেল নিয়ে খামাখা আন্দোলন হচ্ছে, ননসেন্স: অর্থমন্ত্রী

o পে স্কেলের গেজেটের মূল কপি দেখুন (ক্লিক করুন)

 

আরও পড়ুন