বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৬

Bangabandhu+Bridgeঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শরীফ রানাসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শরীফ রানাসহ চারজন নিহত হন। এছাড়া টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আহত আরো দুজন মারা যায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ঘটনাস্থলে এলোপাতাড়ি পড়ে থাকায় সেতুর উপর দিয়ে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানান তারা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহত অন্যদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

আরও পড়ুন