গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কচুয়াখামার গ্রামের তাহমিনা নামের গৃহবধুকে কেরসিন তেল ঢেলে আগুন দিয়েছে পাষণ্ড স্বামী। গাইবন্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু তাহমিনা।
জানা যায়, একই গ্রামের গোলজার রহমানের অর্নাস পড়ুয়া ছেলে আয়নুলের সাথে প্রেমের সর্ম্পকের কারনে পারিবারিক ভাবে তাদের ৬ মাস পূর্বে বিয়ে হলেও বিয়ের পর থেকেই স্বামী আয়নুল বিভিন্ন সময় ২ লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রী তাহমিনাকে নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে তাহমিনার দিনমজুর বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে ৬৫ হাজার টাকা জোগার করে আয়নুল কে দেয়। ৬৫হাজার টাকা পেয়ে আইনুল আরো ক্ষিপ্ত হয়ে উঠে বাকী টাকার জন্য। এক পর্যায়ে আজ সকালে স্ত্রী তাহমিনা বাবার বাড়িতে শয়ন কক্ষে জানালার পাশে বসে থাকা অবস্থায় পাষন্ড স্বামী আয়নুল ঘরে প্রবেশ করে বিছানার পাশে থাকা কুপি থেকে কেরসিন তেল তাহমিনার শরীরে ঢেলে দিয়ে তাহমিনার মুখ চেপে ধরে গ্যাস লাইট দিয়ে তাহমিনার শররীরে আগুন জালিয়ে দিয়ে পালিয়ে যায়।
তাহমিনার চিৎকারে বাড়ির লোকজন এসে দগ্ধ তাহমিনাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্ত্তি করে। বর্তমানে তাহমিনা গাইবান্ধা সদর হাসপাতালের ১৫নং বিছানায় চিকিৎসা নিচ্ছে।
জাভেদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


