বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সুইডিশ সরকারের ওপর জনগণের আস্থা কমেছে

Sweeden-22মহিবুল ইজদানী খান ডাবলু, স্টকহোলম থেকে।

প্রায় দুইজনের মধ্যে একজন সুইডিশ বিশ্বাস করে সুইডেনের বর্তমান সরকার খুব একটা ভালো কাজ করছে না। ৭ জানুয়ারী বৃস্পতিবার সুইডেনের বেসরকারী জরিপ সংস্থা স্কোপ এর এক জরিপ ফলাফলে এই তথ্য প্রকাশ করা হয়েছে। অনুসন্ধান রিপোর্ট অনুসারে ১৯৮৭ সালে ক্ষমতায় থাকাকালীন সময়ের সরকারের যত কম গ্রেডের জনপ্রিয়তা ছিল সেই পরিমান বর্তমান সরকারের বেলায় নেমেছে বলে বলেন সংস্থাটির বিশ্লেষক বিরগিত্তা হাল্তাকার। এখানে উল্লেখযোগ্য যে সুইডেনে এধরনের কয়েকটি জরিপ সংস্থা রয়েছে যারা বিভিন্ন বিষয়ের উপর অনুসন্ধান করে থাকে। এসকল অনুসন্ধানের মধ্যে একটি হলো রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই।

গত ডিসেম্বরে করা এই জরিপ রিপোর্টে দেখা যায় যে বর্তমান সরকারের উপর জনগনের কনফিডেন্স অনেকটা কমেছে। অনুসন্ধান ফলাফল অনুসারে যারা মনে করে সরকার ভালো কাজ করছে তাদের সাথে তুলনা করলে দেখা যায় যে ২২ শতাংশের মানুষ মনে করে সরকার খারাপ কাজ করছে। স্কোপ সংস্থাটির জনপ্রিয়তা যাচাইয়ের পরিসংখান অনুসারে এই তথ্য বেরিয়ে আসে। গত বছরের অক্টোবরের ফলাফলের সাথে তুলনা করলে বর্তমান ফলাফল দশ শতাংশ কম বলে বলা হয়। সুইডিশ জনগণ বর্তমান প্রধানমন্ত্রী স্টেফান লোফ্ভেন এর সরকারকে রেকর্ড পরিমানের খারাপ স্কোর রেটিং দিয়েছে বলেন স্কোপ বিশ্লেষক বিরগিত্তা হাল্তকার।

এমনকি দুই হাজার পোনেরতেও বর্তমান সরকারের প্রতি জনগনের আস্থা কম ছিল। কিন্তু গত দুই মাসে সরকারের উপর আস্থা আরো কমেছে এবং সরকারের প্রতি বিশ্বাস রেকর্ড পরিমান নিচে নেমে এসেছে বলে রিপোর্টে প্রকাশ করা হয়। সংস্থাটির মতে সরকারের নুতন শরণার্থী নীতি গ্রহনের কারণেই মূলত এই জনপ্রিয়তা কমেছে। কারণ সুইডিশরা বর্তমান সরকার কর্তৃক সম্প্রতি গৃহীত শরণার্থী নীতি সম্পূর্ণরূপে পরিবর্তন করার বিষয়টিকে ততটা ভালোভাবে আগ্রহ দেখায়নি। ৭ জানুয়ারীরতে প্রকাশিত স্কোপ এর রিপোর্ট অনুসারে বর্তমান জনপ্রিয়তার সংখ্যা ১৯৮৭ সালে ক্ষমতায় থাকাকালীন সরকারের মত খারাপ হয়েছে বলে বলা হয়েছে।

জরিপ অনুসন্ধান ফলাফলে ৪৯% মানুষ মনে করে সরকার খুব অথবা মোটামুটি খারাপ কাজ করছে। গত অক্টোবরের চেয়ে এই পরিমান পাঁচ শতাংশ বেশি। অন্যদিকে ক্ষমতায় থাকা বর্তমান সমাজতান্ত্রিক সরকারের পরিবর্তে বুর্জোয়া বিরোধী জোট সরকার গঠনের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে বলে বলা হয়েছে। বিরোধী জোটের প্রতি এই আস্থা গত অক্টোবরের চেয়ে বেশি। অর্থাত সুইডেনের বেশির ভাগ মানুষ মনে করে বর্তমান সমাজতান্ত্রিক সরকারের পরিবর্তে বুর্জোয়া সরকার দেশের জন্য আরো ভালো কাজ করতে সক্ষম হবে। তবে জোটের বাহিরে গিয়ে ক্ষমতায় থাকা সমাজতান্ত্রিক সরকার ও বুর্জোয়া বিরোধী জোটের মধ্যে একমত হয়ে যে চুক্তি করা হয়েছিল সে কারণে কোনো পক্ষই জনগনের আস্থা অর্জন করতে সামর্থ হয়নি বলে মনে করেন সংস্থাটির বিশ্লেষক বিরগিত্তা হাল্তকার।

সুইডিশ রাজনীতিতে দ্রুত সামনের দিকে এগিয়ে আসছে বর্ণবৈসম্মবাদী রাজনৈতিক দল সুইডিশ ডেমোক্রেট। বহিরাগত বিষয় নিয়ে রাজনীতির মাঠ গরম করে দলটি সুইডিশদের নিকটে আসতে সামর্থ হয়েছে বলা যেতে পারে। অবস্থা এমনি পর্যায়ে চলতে থাকলে আগামী ২০১৮ নির্বাচনে দলটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যদিও জাতীয় সংসদে অন্যান্য রাজনৈতিক দলগুলো ফেসিবাদী এই দলটির সাথে কোনো ধরনের আলোচনায় যেতে রাজি নয়, তবে যেভাবে দলটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আর কতদিন তাদের সিদ্ধান্তের বাহিরে রাখা সম্ভব হবে সেটাই এখন সুইডিশ রাজনীতিতে বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে।

সুইডেনে প্রতি চার বত্সর অন্তর অন্তর নির্বাচন হয়ে থাকে। বর্তমানে জাতীয় সংসদে মোট ৮ রাজনৈতিক দলের অবস্থান রয়েছে। এদের মধ্যে সুইডিশ লেফট পার্টির সমর্থন ও সাথে বিরোধী বর্জুয়া জোটের সমর্থন নিয়ে লেবার লিডার স্টেফান লোফ্ভেন গত বছরের সেপ্টেম্বরে মাইনরিটি সরকার গঠন করেন। মাঝ পথে বাজেট পাশ নিয়ে মতানৈক্য সৃষ্টি হলে দেশে মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি দেখা দেয়। এই অবস্থায় দুই জোটের মধ্যে প্রতিরক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্র নীতি সহ কয়েকটি গুরত্বপূর্ণ বিষয়ের উপর একমত হলে দেশের মানুষ একটি মধ্যবর্তী নির্বাচন থেকে রক্ষা পায়। মাইনরিটি এই সমাজতান্ত্রিক সরকার সামনের আরো তিন বত্সর ক্ষমতায় টিকে থাকতে পারবে কি না বলা কঠিন। কারণ যে কোনো বিষয় নিয়ে এই দুই জোটের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে সরকারকে ক্ষমতা থেকে সরে দাড়াতে হবে।

নিচে গত অক্টোবর মাসের জরিপ রিপোর্টের সাথে বর্তমান রিপোর্ট তুলনা করে সুইডেনের  রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার অবস্থান তুলে ধরা হলো – মোডরেট ২৩,৮ +/ – o , লিবারেল পার্টি ৫,৫ -o,১,  সেন্টার পার্টি ৮,৬ +/-0,  ক্রিস্ট  ডেমোক্রেট ৩,৩ -০,৪ লেবার ২৫,৩  -১,৮ , লেফট পার্টি ৭,৬ + ২,৪ ,  গ্রিন পার্টি ৬,৭ -১,১ ও বর্ণ বৈসম্মবাদী দল সুইডিশ ডেমোক্রেট ১৬,৩ +০,৬, ফেমিনিস্ট ইনসেটিভ  ২,৩  +০,৩

ফেমিনিস্ট ইনসেটিভ নামের রাজনৈতিক দলটি এখন পর্যন্ত সংসদে আসতে পারেনি। কারণ সুইডেনের নির্বাচন প্রপসনাল ভোটের নীতিতে হয়ে থাকে। এই অবস্থায় কোনো রাজনৈতিক দলকে সংসদে আসতে হলে মোট ভোটের সংখ্যার ৪% ভোট দলকে পেতে হয়। সেই হিসেবে ফেমিনিস্ট ইনসেটিভ এখনো সংসদে আসতে পারেনি।  সংসদে বর্জুয়া জোটে রয়েছে রক্ষনশীল  দল  মোডরেট,  লিবারেল পার্টি,  সেন্টার পার্টি  ও ক্রিস্ট  ডেমোক্রেট অন্যদিকে সমাজতান্ত্রিক জোটে লেবার, লেফট পার্টি ও গ্রিন পার্টি।

আরও পড়ুন