বুধবার ৪ নভেম্বর ২০২৬

পিএসসি’তে ১০৬টি স্কুলে পাস করেনি কেউ

psc1চলতি বছর প্রাথমিক সমাপনীতে সারাদেশে শতাধিক স্কুলে পাস করতে পারেনি কোন শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলছেন, কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী মনে করেন, শিক্ষক ও অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি সরকারের তদারকির অভাবে প্রাথমিকে ফেল করছে শিক্ষার্থীরা।

প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫২ শতাংশ পাসের আনন্দে যখন ভাসছে সারা দেশ, তখন ১০৬টি স্কুলে হতাশার নীরবতা।

কেউ পাস করেনি এমন স্কুলের বেশিরভাগই গ্রাম এলাকায়। আছে দুটি সরকারি স্কুলও। ঢাকার পাঁচটিসহ বিভিন্ন জেলার মোট ১৫টি কিন্ডারগার্টেও আছে এই শূন্য পাসের তালিকায়।

এই স্কুলগুলোর ৩২টিই তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির। শূন্য পাসের পাশের তালিকায় আছে সরকারি অনুদানে চলা ৩২টি আনন্দ স্কুলও। জাতীয়করণের ঘোষণা দেয়া ১০টি প্রাথমিক বিদ্যালয়ও আছে এর মধ্যে।

কেউ পাস করেনি এমন স্কুল প্রধানদের তলব করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলছেন, খারাপ ফলাফলের দায় নিতে হবে পুরো শিক্ষা প্রশাসনকেই।

সবার জন্য প্রাথমিক শিক্ষার অঙ্গীকার পূরণে সরকারি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।

আরও পড়ুন