বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

bongobandu-protikriti_1256বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

এসময় দলের শীর্ষ নেতারাও তার সঙ্গে ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

আরও পড়ুন