বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাণিজ্য মেলায় স্টার কাবাব থেকে সাবধান

Star-Kabab

আমার এক বন্ধু খুলনা থেকে তার স্ত্রীকে সাথে ঢাকায় এসেছে একটা কাজে। বৃহস্পতিবার বিকালে আমাকে ফোন দিল দেখা করার জন্য। আমি বললাম কোথায় আসব ও বলল বাণিজ্য মেলায় যাচ্ছি ওখানে আয়। আমি বাণিজ্য মেলায় গিয়ে ওদের সাথে দেখা করে একটু হাটাহাটি করে বললাম চল কিছু খাওয়া যাক যেহেতু ভাবীর সাথে প্রথম দেখা। তখন রাত ৮.০০ ওরা বলল যেহেতু রাতে ভাত খাব তো হলকা পাতলা কিছু খাই।

আমরা স্টার কাবাব এ গেলাম বললাম ভাই হালকা পাতলা কিছু খাওয়ান। ওয়েটার বলল, নান রুটি সাথে মুরগীর কারি তো ভালো।

আমরা বললাম দাও। তিন জনকে তিনটি রুটি এবং তিন বাটি কারি প্রতি বাটিতে ৩ টুকরা করে মাংস সাথে শষা, গাজর, সালাদ এবং এক বোতল পানি।

গল্প এবং খাওয়ার পর বিল দিতে বললাম।

ওয়েটার বিল নিয়ে এলো ২২৭০.০০ টাকা। বিল দেখে যা খেয়েছিলাম তা সাথে সাথে হজম হয়ে গেল। সাথে নারী আছে বেশি উত্তেজিত না হয়ে বললাম তোমার ম্যানেজার কোথায় বসে।

ম্যানেজারের কাছে গেলাম গিয়ে, দেখি অন্য কাপল ম্যানেজারের সাথে বিল নিয়ে তর্কবিতর্ক করছে। পুরুষটি বলছেন, আমি একজন ম্যাজিস্ট্রেট, একটু পরে তোদের এখানে টিম পাঠাবো। তারপর তাদের বিল রিভাইজ করল ওই ম্যানেজার।

এরপর আমি বিলটি ম্যানেজারের সামনে ধরলাম এবং বললাম এটা কিসের বিল। এখন আমরা কোন দেশে দাড়িয়ে আছি? তখন ম্যানেজারের পাশে থাকা আরো দুইতিন জন আমার সঙ্গে চটে গেল এবং শুরু হল বিতর্ক প্রতিযোগিতা।

অনেক বিতর্কের পরে একজন এসে বিলের থেকে ৫০০ টাকা লেস দিয়ে বলল, এবার ঠিক আছে বিল দিয়ে দেন।

আমি বললাম তিনটি রুটি খাইয়ে আপনি ১৭৭০ টাকা বিল দিতে বলছেন? এই খাবারের দাম বাহিরে সর্বোচ্চ ৩৫০টাকা। এখানে আপানার একটু বেশি নিবেন এটা আমাদের ধারনায় থাকে। তার মানে কি এর দাম ২২৭০ টাকা হবে? আপনি ৫০০ টাকা কমিয়ে আমার খুব উপকার করলেন। আমি বিল দিব না। আরো কিছুক্ষণ উচ্চস্বরে বিতর্কের পর আর একজন এসে আরো ৪৩০ টাকা কমালো তখন বিল হল ১৩৪০ টাকা ।

তখন ভাবলাম যাক আগেতো টুকরো টুকরো করেছিল। এবার শুধু গলা টা গেল। তো শুধু গলা কাটা মেনে নিয়ে বিলটি দিয়ে চলে আসলাম।

বের হবার পর একজন বলল ভাই ওখানে অভিযোগ করার জায়গা আছে আপনারা অভিযোগ করেন। পুলিশ কন্ট্রোল অফিস ও ভোক্তা অধিকার সচিবালয় আছে বাণিজ্য মেলার ভিআইপি গেটের পাশে।

আমরা বের হবার সময় পুলিশ কন্ট্রোল সচিবালয়ে ওসি সাহেবের কাছে গিয়ে অফিযোগ করলাম। ওসি সাহেব বললেন, আমি সাথে যান আমি একজন অফিসার পাঠাচ্ছি। আমি বললাম ভাই রাত হয়ে গেছে সাথে মহিলা আছে, আমি আর যাব না। আপনার একটু দেখবেন যাতে কাস্টমারের সাথে এরকম ব্যবহার ওরা না করতে পারে।

জানি কিছুই হবে না তারপর ও নিজের অবস্থান থেকে কিছুটা অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেছি।

আমার লেখার উদ্দেশ্য আপনাদের পরিবার, আত্মীয়স্বজন কেউ যেন স্টার কাবাবে গিয়ে অস্বস্থিতে না পড়েন। হতে পারে কেনাকাটার পর পকেটে ১০০০/- টাকা আছে ভাবলেন কিছু খেয়ে নিই। দেখবেন বিল হয়েছে ৪০০০/- টাকা তখন অস্বস্থিতা কি পর্যায়ে যেতে পারে!

তাই সাবধান।

(৭ জানুয়ারি সন্ধ্যার ঘটনা নিয়ে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমে পাঠানো একজন পাঠকের লেখা)

আরও পড়ুন