বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে ক্লোজড করা হয়েছে। আজ সোমবার তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পুলিশের মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে রাব্বীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মোহাম্মদপুর থানার একটি টহল দল।


