বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিনের মতো চলছে। ফলে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যাল শ্রেণিকক্ষে ঝুলছে তালা, বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। এ পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
মঙ্গলবার ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কথা শুনে আমরা মর্মাহত। তিনি যদি আমাদের কথা শুনতেন তাহলে এভাবে শিক্ষদের নিয়ে কথা বলতেন না।
তিনি আরো বলেন, আমাদের (শিক্ষক) নিয়ে একটি খন্ডিত চিত্র পেয়েছেন তিনি (প্রধানমন্ত্রী)। যার কারণে তিনি শিক্ষকদের নিয়ে এরকম কথা বলেছেন।
এছাড়া আন্দোলনের ফলে শিক্ষার ব্যবস্থার যেন ক্ষতি না সে জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা জানান তিনি।


