বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদার সঙ্গে দেখা করলেন সৌদি যুবরাজ

Khaleda-Saudi-Trukiসফররত সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই সাক্ষাৎ অনুষ্ঠান প্রায় পৌনে এক ঘণ্টা স্থায়ী হয়।

প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ বাদশাহ আবদুল্লাহ মানবিক ও দাতব্য ফাউন্ডেশনের চেয়ারম্যানও। এই সাক্ষাতের সময় তাঁর ভাই প্রিন্স বদর বিন আবদুল্লাহ এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী আল মাদানিও ছিলেন।

বার্তা সংস্থা বাসস জানায়, সাক্ষাতের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও সাবিহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সঙ্গে সৌদি প্রিন্সের এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন