হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে- ট্যানারি স্থানান্তরে শিল্পমন্ত্রীর ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হচ্ছে আজ। সরকার এই সময় আর বাড়াবে না-সাফ জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।
সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। জানান, যারা ট্যানারি স্থানান্তে করতে পারবেন না তাদের প্লট বাতিল হবে। হাজারীবাগের কারখানাও কেন বন্ধ করা হবে তা জানতে চেয়ে উকিল নোটিশও দেয়া হবে।
আমু বলেন, ব্যবসায়ীদের বেশ কয়েকবার সময়ে দেয়া হলেও তারা কাজ শেষ করতে পারেনি। ফলে তাদেরকে আর সময় দেয়ার সুযোগ নেই। প্রয়োজনে বরাদ্দ করা প্লট বাতিল করে নতুন বিনিয়োগকারীদের দেয়া হবে বলেও জানান শিল্পমন্ত্রী।


