বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-সৈয়দপুর-উলিপুর পৌরসভায় বিএনপি প্রার্থী জয়ী

97843_475555ঠাকুরগাঁও, নীলফামারীর সৈয়দপুর ও  কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভায় মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। স্থগিত তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর আলী মিয়া মঙ্গলবার সন্ধ্যায় তাকে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল ১৮ হাজার ৬২৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা মোল্লা পেয়েছেন ১১ হাজার ৮০৫ ভোট।

সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার স্থগিত চারটি ভোটকেন্দ্রের নির্বাচন শেষে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আমজাদ হোসেন সরকার বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিনহাজ উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।

তিনি পেয়েছেন ২৯ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাখাওয়াত হোসেন পেয়েছেন ২২ হাজার ৬৫ ভোট।

উলিপুর : কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভায় বিএনপির প্রার্থী তারিক আবুল আলা ধানের শীষ মার্কা নিয়ে ময়ের পদে জয়লাভ করছেনে। মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং র্কমর্কতা দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করনে।

ধানের শীষ প্রতীক নিয়ে তারিক আবুল আলা পান ৮ হাজার ৯৯৪ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খেজুর গাছ মার্কা নিয়ে পান ৫ হাজার ৮৫৩ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ নৌকা মার্কা নিয়ে পায় ৫ হাজার ৪৪৬ ভোট।

গত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সৈয়দপুরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর মুসলিম উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। ওই চারটি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন