বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে: বিএনপি

bnp1_3সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে জাতি হতাশ হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

বুধবার দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষন জাতিকে হতাশ করেছে। জাতি প্রত্যাশা করেছিল তার ভাষনে চলমান রাজনৈতিক সংকট ও অস্থিরতা থেকে উত্তরনের জন্য কোনো দিক নির্দেশনা থাকবে। কিন্তু তার ভাষণে রাজনৈতিক সংকট ও অস্থিরতা থেকে উত্তরনের জন্য কোনো দিক নির্দেশনা ছিলনা।’

প্রধানমন্ত্রী রুটিন মাফিক বক্তব্য দিয়েছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গত দুই বছর ছিল গণতন্ত্র নির্বাসনের বছর। দলীয় করণের বছর।

সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে ৫ জানুয়ারি অদ্ভুত সরকার গঠন করে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র চর্চা সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই,’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-প্রচার সম্পাদক ইসরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন