বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি: ডলার আলী গ্রুপ গণধোলাইয়ের শিকার!

nilamবাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দল বিএনপির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট শাখার নেতৃত্ব নিয়ে বাণিজ্যকারিদের ‘পকেট কমিটি’ করার ষড়যন্ত্র অনেকটাই ভেস্তে গেছে। শুরুতেই তারা হোচট খেয়েছে। ‘কর্মী’ না পাওয়ায় ওই ষড়যন্ত্রকারীদের সম্মেলন পন্ড হয়ে যায়। তবে স্টেটের ত্যাগী বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ সমাবেশে ত্যাগী নেতা-কর্মীরা যোগ দিয়ে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন। ‘ডলার আলী’র নেতৃত্বে ত্যাগী নেতাদের সমাবেশ ভন্ডুল করার চেষ্টা করা হলে আশরাফ আলী ওরফে ডলার আলী নিজেই ‘গণধোলাই’য়ের শিকার হয়েছেন।

ফ্লোরিডা বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন, বিএনপির নেতৃত্ব নিয়ে বাণিজ্যকারিদের কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যারিষ্টার মনির হোসেন (কাজল) ও মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে ফ্লোরিডা বিএনপি এগিয়ে যাচ্ছে। তাদের নেতৃত্বে ১০ জানুয়ারি ফোরিডার মেহফিল রেষ্টুরেন্টে এক বিক্ষোভ সমাবেশ হয়েছে। ওই সমাবেশ থেকে বিএনপি নিয়ে বাণিজ্যকারীদের বয়কটের ডাক দেওয়া হয়।

ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস খানের সভাপতিত্বে অনুষ্টিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ-সভাপতি সোলাইমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল ও যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী।

ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফোরিডা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জালাল আহমদ, আবদুস সালাম, ফোরিডা যুবদলের সভাপতি মতিউর রহমান, ফোরিডা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান, জিয়া শিশু কিশোর সংসদের সভাপতি আফরোজা খানম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপির নাম ভাঙ্গিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বাণিজ্য করে আসছিল। তারা ইতিপূর্বে পেনসিলভেনিয়া, মিশিগান, শিকাগো, বোষ্টন রাজ্যেও বিএনপিকে বেচাবিক্রি করতে চেয়েছিল। কিন্তু সব স্টেট থেকেই ব্যর্থ হয়ে এখন ফ্লোরিডা বিএনপির পদ বাণিজ্য শুরু করেছিলেন।’

বক্তারা বলেন, ‘বাংলাদেশ সরকারের সাবেক শিা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন ষড়যন্ত্রকারিদের সাথে থাকলেও তার ডাকে ফোরিডা বিএনপির কোন নেতা-কর্মীই সাড়া দেননি।’

বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন, ব্যারিষ্টার মনির হোসেন (কাজল) ও মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে বিােভ সমাবেশ চলাকালে ‘ষড়যন্ত্রকারিদের নায়ক’ আরিফ আহমদ আশরাফ ওরফে ডলার আলীর নেতৃত্বে একদল দুর্বৃৃত্ত সমাবেশ ভন্ডুল করতে সমাবেশে ঢুকে পড়েছিলেন। কিন্তু উত্তেজিত নেতা-কর্মীদের বাধা ও ‘গণধোলাই’য়ের মুখে তারা পালিয়ে যান।

বরং ব্যারিষ্টার কাজল ও ইলিয়াস খানের নেতৃত্বে এগিয়ে চলা ফোরিডা বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে সাউথ ফোরিডা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জিয়া শিশু কিশোর সংসদ।
এই সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে এসে ‘বিএনপি নিয়ে বাণিজ্যকারি’দের বিরুদ্ধে অবস্থান নেন এবং ত্যাগী নেতা-কর্মীদের সাথে থাকা মনির হোসেন কাজল ও মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

এদিকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে থাকায় আইনশৃংখলা বাহিনী যে কোন সময় আরিফ আহমদ আশরাফ ওরফে ডলার আলী এবং তার সহযোগী চাকলাদারসহ অন্যদের গ্রেপ্তার হতে পারেন।

আরও পড়ুন