বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীতে সরাসরি ‘লেফটেন্যান্ট’ পদে নিয়োগের সুযোগ

major-md-manzurul-haque-and-major-nusrat-al-nuri-chowdhury-3বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে চাকরিবাংলাদেশ সেনাবাহিনী ৭৭ বিএমএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘমেয়াদি এ কোর্সে প্রশিণ শেষে ক্যাডেটদের সরাসরি লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণের পাশাপাশি চলবে পড়াশোনাও। প্রশিক্ষণকালীন এমআইএসটি -এর অধীনে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং বিইউপি-এর অধীনে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা ও বিবিএ কোর্সে ডিগ্রি অর্জন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড ও তিনটিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০১৬ সালের এইচএসসি পরীার্থীরাও আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা : প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৭ থেকে ২১ বছর হতে হবে। তবে সেনাবাহিনীতে কর্মরত প্রার্থীদের েেত্র বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। শুধু অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।

আবেদন প্রক্রিয়া : ২ জানুয়ারি শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে www.joinbangladesharmy.mil.bd-এর মাধ্যমে। ওয়েবসাইটের হোমপেইজে অ্যাপ্লাই নাউতে কিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দেওয়া যাবে বিকাশ, এমক্যাশ, ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি, টেলিটক প্রি-পেইড এসএমএস, ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে। আবেদনের নিয়ম, আবেদন ফি পরিশোধের পদ্ধতি ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক সাাৎকারের কলআপ লেটার সংগ্রহ করে প্রিন্ট করতে হবে, না হলে আবেদন বাতিল হয়ে যাবে। ক্যাডেট কলেজ, বিএনসিসি, এমসিএসকের ক্যাডেটরা নিজ নিজ কলেজ বা রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে পারবে।

যাচাই-বাছাই : প্রাথমিক নির্বাচনী পরীায় স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হবে ৭ থেকে ১৮ ফেব্রুয়ারি। পরীক্ষার তারিখ ও কেন্দ্র প্রার্থীর কল আপ লেটারে উল্লেখ থাকবে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারলে বাছাই চলাকালে যে কোনো দিন পরীক্ষা দেওয়া যাবে। প্রাথমিক নির্বাচনী পরীায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের স্বাস্থ্য পরীার মাধ্যমে নির্বাচিত করা হবে।

প্রশিক্ষণ: নির্বাচিত ক্যাডেটদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে থাকতে হবে চার বছর। প্রথম তিন বছর দেওয়া হবে প্রশিক্ষণ। চতুর্থ বছর অফিসার হিসেবে স্নাতক সম্মান বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এমআইএসটির অধীনে মিলবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

সুযোগ-সুবিধা: প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। প্রশিণকালীন মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। রয়েছে বাসস্থান, এএইচএস এবং ডিওএইচএসে প্লট ও ফ্যাটপ্রাপ্তির সুবিধা। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগদান, বিদেশে প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসগুলোয় নিয়োগ পেতে পারেন সামরিক বা সহকারী সামরিক উপদেষ্টা পদে।

বিস্তারিত জানতে : বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন তথ্য সেল, সামরিক এক্সচেঞ্জের ফোন নম্বর : ০২-৮৮৭১২৩৪, এক্সটেনশন ২৪৮২ অথবা ০২-৮৭৫২৪৯৬-এর মাধ্যমে সরাসরি তথ্য জানা যাবে। সেনাবাহিনীর ওয়েবসাইট থেকেও জানতে পারেন বিস্তারিত www.joinbangladesharmy.mil.bd।

আরও পড়ুন