বুধবার ৪ নভেম্বর ২০২৬

পিএসসি’র মাধ্যমে চাকরিতে ৭ জনকে অযোগ্য ঘোষণা

bcs-resultলিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৩৫তম বিসিএসের ১০ প্রার্থীকে শাস্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার বিপিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য ‘শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা, ২০০০’ অনুযায়ী তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ জনের মধ্যে সাতজনের পরীক্ষা বাতিলসহ পরীক্ষা হওয়ার বছর ও পরবর্তী এক বছরে বিপিএসসির অধীনে অনুষ্ঠেয় কোনও পরীক্ষা অংশগ্রহণ এবং কোনও পদে চাকরির আবেদনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

০৩১৩২১, ০৩৮৫২২, ০৩৯৩৮৮, ০৫৮৬২৬, ০৫৮৮৩০, ০৭৩১৫৭ ও ০৯৫০৬৭ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের এই শাস্তি দেওয়া হয়েছে।

এছাড়া ৩০৭০৪৩ রেজিস্ট্রেশন নম্বরধারীকে পরীক্ষার হলে মোবাইল/নিষিদ্ধ সামগ্রী পাওয়া যাওয়ার কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

অন্যদিকে বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ১৩৭৭২১ ও ৩০১০৫৬ রেজিস্ট্রেশন নম্বরধারীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন