বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আইপিএল নিলামে চার বাংলাদেশি

ipl-2016_186335ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মাশরাফি খেলেছেন, তামিমও খেলতে গেছেন একবার। নিয়মিত খেলছেন শুধু সাকিব আল হাসান। তবে নবম আসরে দেখা যেতে পারে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে।

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে খেলোয়াড় তালিকা পাঠানোর অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চারজনের নাম পাঠিয়েছে। তারা হলেন, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।

এপ্রিলে শুরু হতে যাওয়া এ আসরে চেন্নাই ও রাজস্থানের জায়গায় পুনে ও রাজকোট নামের নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আসায় এবার বেশ কিছু ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। ব্যাঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলার জন্য এরই মধ্যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন।

আরও পড়ুন