বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টিআইবি’র প্রতিবেদন ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক: বিজিএমইএ

110928_bgmeaপোশাক খাতে অনিয়ম দুর্নীতির বিষয়ে টিআইবি’র রিপোর্ট ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। পোশাক খাতে তিনটি পর্যায়ে ১৬ ধাপে অনিয়ম-দুর্নীতি হয় বলে বৃহস্পতিবার প্রকাশিত টিআইবি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে আজ বিকালে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, টিআইবি’র প্রতিবেদনটি একেবারেই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, সত্যের অপলাপ এবং দুরভিসন্ধিসমূলক। আমরা একে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের মনে হয়, টিআইবিকে গবেষণার মেথডলজি আরও ভালভাবে জানতে হবে। কারণ ৭৪ জনের সাক্ষাৎকার নিয়ে লক্ষ লক্ষ শ্রমিক, উদ্যোক্তা ও ক্রেতার এই শিল্পকে নিয়ে ঢালাও মন্তব্য করা কখনই শিল্পের জন্য সহায়ক নয়।

এই প্রতিবেদনের মাধ্যমে দেশের পোশাক খাতসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ক্রেতা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মানের থার্ড পার্টি অডিটরসহ বিশ্বমানের স্টেক হোল্ডারদের ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, তারা যে অভিযোগ করেছে তা আমরা প্রত্যাখ্যা করছি। টিআইবি’র বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনও ভাবেনি বিজিএমইএ।

আরও পড়ুন