সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে ইউটিউবে, যেখানে স্থান পেয়েছে সেই আলোচিত চুমুর দৃশ্যটিও। এর আগে এই জুটির চুমুর ছবি অনলাইনে প্রকাশ হবার পরপরই ভাইরাল হয়ে যায় সেটি। ত্রিকোণ প্রেমের এই ছবির টিজার মুক্তি পাওয়ার মুহূর্তের মধ্যেই তা দেড় লাখের বেশি বার দেখে ফেলেছেন দর্শকেরা।
আর এতে করে নায়ক-নায়িকাকে পাশ কাটিয়ে স্বস্তা জনপ্রিয়তায় আলোচনায় আসেন ‘ধুমকেতু’ ছবির পরিচালক শফিক হাসান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ায় বিভিন্নমহলে সমালোচিত হয়েছিলেন ঢালিউড বস শাকিব খান ও আলোচিত অভিনেত্রী পরীমনি। সবকিছু যখন শুকাতে বসেছে ঠিক তখনই প্রকাশ হলো শাকিব-পরীর সেই চুমুর ভিডিও। স্বভাবতই সবকিছুকে ছাপিয়ে মিডিয়াতে এখন এই ভিডিও নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। আর ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির পর আবারো নতুন করে আলোচনায় এলো শাকিব-পরী জুটি। গেল শনিবার রাতে ইউটিউবে প্রকাশ হয়েছে ‘ধুমকেতু’ ছবির ফাস্ট লুক। সেখানে রোমান্টিক মুডেই হাজির হয়েছেন তারা। তবে টিজারের কোথাও দেখা মিলেনি আরেক নায়িকা তানহা তাসনিয়ার।
শাকিব খান ও পরীমনি অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি আলোচনায় আছে দীর্ঘদিন ধরেই।
https://www.youtube.com/watch?v=-jJUhDFEBuQ


