বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের ৩১১ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্য ও সাংবাদিকদের পক্ষ থেখে তার আশু আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে ।
এদিকে শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নর সাধারণ সম্পাদক কুদ্দুছ আফ্রাদসহ সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতালে তাকে দেখতে যান ।
তারা হাসপাতালে চিকিৎসাধীন আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজ-খবর নেন ও আশু আরোগ্য কামনা করেন।


