টোকাই দিয়ে সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, বস্তির কিছু লোক নিয়ে এসে মিছিল করিয়ে সরকার প্রমাণ করতে চায় এরা বিএনপির একটি অংশ। সরকার বিএনপিকে শান্তি ও স্বস্তিতে মিছিল মিটিং করতে দেয় না। অথচ সরকার গোয়েন্দাদের দিয়ে কিছু নিকৃষ্ট টোকাই ধরে এনে নিরাপত্তা দিয়ে মিছিল করায়। এতেই বুঝা যায় কারা এর সঙ্গে জড়িত।
আজ বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, সরকার জনবিছিন্ন হয়ে একর পর এক নাটক ও ষড়যন্ত্র করছে। গত কয়েক দিন আগেও কিছু রাস্তার টোকাই দিয়ে পার্টি অফিসে হামলা করেছে। এর আগেও অনেককে দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করছে। কিছুতেই কিছু হয় নাই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াই একমাত্র ধারক বাহক। তার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হচ্ছে এবং হবে। তিনি বলেন, সরকারের হীনমন্যতা থেকেই এসব নিকৃষ্ট কাজ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এসব হীনমন্য কর্মকা- দেখে লোকজন ছিঃ ছিঃ করছে।
সরকারকে উদ্দেশে রিজভী আহমেদ বলেন, আপনারা যদি এমন নিকৃষ্ট কর্মকা- অব্যাহত রাখেন জনগণকে সব সময়ে থামিয়ে রাখা যাবে না। জনগণ বিচার হচ্ছে ভয়ঙ্কর ও কঠিন। এতে মেরুদ- সোজা করে দাঁড়াতে পারবেন না। সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।


