বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাদিয়ার সঙ্গে সংসার টেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম: শিমুল

shimul-nadia_61541শিমুলকে তালাক দিয়ে নাদিয়া গত সপ্তাহে নাঈমকে বিয়ে করেছেন। এরপরই মুখ খুললেন শিমুল। নাদিয়ার সঙ্গে ছাড়াছাড়ি সম্পর্কে শিমুল বললেন, ‘কিছু ভুল বোঝাবুঝি হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখার। কিন্তু নাদিয়া শেষ পর্যন্ত আমার সাথে থাকে নি।’

পাঁচ বছর প্রেম করে বিয়ে করেন শিমুল-নাদিয়া। বিয়েরও কেটেছে পাঁচ বছর। দেড় বছর ধরে আলাদা থাকছিলেন দুজন। এরই মধ্যে নাইমের সাথে প্রেমে জড়িয়ে যান নাদিয়া। বিয়েও করে ফেললেন দ্রুত।

শিমুল বলেন,  নাদিয়া অনেক ভালো একটা মেয়ে। আমি এখনও তাকে ভালোবাসি। নাদিয়ার বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।  তার জন্য আমার শুভ কামনা থাকবে। নাইমও ভালো ছেলে। তার জন্যও আমার শুভ কামনা জানিয়ে বাকি জীবনটা তাদের আনন্দময় হোক এমনটাই চান শিমুল। শিমুল বলেন, আমার একটাই তো জীবন আমার জীবন ভালোভাবে কেটে যাবে এটা নিয়ে চিন্তা করি না।

২০০৮ সালে অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে নাদিয়ার প্রথম বিয়ে হয়। ২০১৫ সালের এপ্রিলে তারা বিচ্ছেদে চলে যান। নাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে হলেও নাঈমের প্রথম বিয়ে।

গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ের এ অনুষ্ঠান সম্পন্ন হলেও গণমাধ্যম টুঁ শব্দটিও জানতে পারেনি এ ঘটনা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ‍গুলশান ক্লাবে বিবাহত্তোর সংবর্ধণা অনুষ্ঠান আয়োজিত হয়। তখনই বিষয়টি সামনে চলে আসে।

আরও পড়ুন