বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Narayanganj-ssনারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড়ে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাসলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং জা লামিয়া (২৫)। তারা ওই এলাকার ইসমাইলের বাসায় ভাড়া থাকতেন।

ঘটনা জানার পর রাত ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা হাজির হয়েছেন। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ওসি তদন্ত শাহজালালসহ র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ নগরের উত্তর প্রান্তে ২ নম্বর বাবুরাইল এলাকার পাঁচতলা একটি বাড়ির নিচতলায় এ পরিবারটি ভাড়া থাকত। শনিবার সারা দিন ওই বাসা থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। দরজাও আটকানো ছিল। সন্ধ্যার পর আশপাশের লোকজনের সন্দেহ হলে তাঁরা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা খুলে ভেতরে পাঁচটি গলাকাটা লাশ দেখতে পায়।

রাত ১০টার দিকে ওই বাসার সামনে গিয়ে দেখা যায়, বাসাটি ঘিরে রেখেছে পুলিশ। পুলিশ ছাড়া ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে সেখানে আলামত সংগ্রহ করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা এসেছেন। বাসার সামনে কয়েক শ উৎসুক মানুষের ভিড়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাসলিমার স্বামী শাহীন ঢাকায় গাড়ি চালান। সপ্তাহে এক দিন তিনি নারায়ণগঞ্জের বাসায় আসেন।

আরও পড়ুন